তুরস্কের যন্ত্রাংশ দিয়ে ‘শিল্প পর্যায়ে’ অস্ত্র বানাচ্ছে দায়েশ
https://parstoday.ir/bn/news/west_asia-i28279-তুরস্কের_যন্ত্রাংশ_দিয়ে_শিল্প_পর্যায়ে’_অস্ত্র_বানাচ্ছে_দায়েশ
তুরস্ক থেকে বিপুল পরিমাণ যন্ত্রাংশ ও মালামাল এনে ইরাকের ভেতরে প্রায় শিল্প পর্যায়ে অস্ত্রপাতি তৈরি করছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। সম্প্রতি এ ঘটনা প্রকাশ পেয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ১৪, ২০১৬ ২৩:৫২ Asia/Dhaka
  • ফালুজায় দায়েশের অস্ত্র কারখানা এবং সন্ত্রাসবিরোধী এক যোদ্ধা (ফাইল ফটো)
    ফালুজায় দায়েশের অস্ত্র কারখানা এবং সন্ত্রাসবিরোধী এক যোদ্ধা (ফাইল ফটো)

তুরস্ক থেকে বিপুল পরিমাণ যন্ত্রাংশ ও মালামাল এনে ইরাকের ভেতরে প্রায় শিল্প পর্যায়ে অস্ত্রপাতি তৈরি করছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। সম্প্রতি এ ঘটনা প্রকাশ পেয়েছে।

লন্ডনভিত্তিক ‘কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চ’ বুধবার এক প্রতিবেদনে বলেছে, তুরস্ক এবং ইরাকের মধ্যে একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য সরবরাহ লাইন গড়ে তুলেছে দায়েশ। তুরস্ক থেকে পণ্যের এ নিশ্চিত সরবরাহের ওপর ভিত্তি করে দায়েশ সন্ত্রাসীরা মসুল শহরের আশপাশের এলাকায় হাজার হাজার অস্ত্র তৈরি করছে।

রিসার্চ সংস্থার নির্বাহী পরিচালক জেমস বেভান সতর্ক করে বলেন, উঁচু মাত্রার প্রশিক্ষণপ্রাপ্ত সন্ত্রাসীরা মসুল থেকে পালিয়ে গিয়ে তাদের অভিজ্ঞতা ভিন্ন জায়গায় কাজে লাগাতে পারে। বেভান বলেন, দায়েশ সন্ত্রাসীরা এরইমধ্যে মসুলের বাইরে এবং উত্তর সিরিয়া ও দক্ষিণ তুরস্কে বোমা প্রস্তুতকারীদের ছড়িয়ে দিয়েছে।

বেভান আরো জানান, দায়েশ সন্ত্রাসীরা বোমা তৈরির বিষয়ে তুরস্ক থেকে আসা মালামালের ওপর অনেক বেশি নির্ভর করে। এরইমধ্যে তাদের চাহিদা অনেক উঁচু পর্যায়ে চলে গেছে।  

এদিকে, ইরাকের সেনা ও স্বেচ্ছাসেবী বাহিনী পপুলার মোবিলাইজেশন ইউনিটের অভিযানের মুখে দায়েশ সন্ত্রাসীরা অনেকটা আত্মরক্ষামূলক অবস্থান চলে গেছে। মঙ্গলবার হাশ্‌দ আশ-শাবি যোদ্ধারা তাল-আফার শহরের কাছে দায়েশের বিস্ফোরক ভর্তি চারটি গাড়ি ধ্বংস করেছে।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫