বাহরাইনে প্রখ্যাত শিয়া আলেমের সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ
https://parstoday.ir/bn/news/west_asia-i28924-বাহরাইনে_প্রখ্যাত_শিয়া_আলেমের_সমর্থকদের_সঙ্গে_নিরাপত্তা_বাহিনীর_ব্যাপক_সংঘর্ষ
বাহরাইনের আলে খলিফা সরকারের নিরাপত্তা বাহিনী প্রখ্যাত শিয়া নেতা শেখ ঈসা কাসেমের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা করলে তার সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। শেখ ঈসা কাসেমের ভক্ত অনুসারীরা তার বাড়ির সামনে গত ১৮৫ দিন ধরে অবস্থান করে আছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২২, ২০১৬ ১৬:০৭ Asia/Dhaka

বাহরাইনের আলে খলিফা সরকারের নিরাপত্তা বাহিনী প্রখ্যাত শিয়া নেতা শেখ ঈসা কাসেমের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা করলে তার সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। শেখ ঈসা কাসেমের ভক্ত অনুসারীরা তার বাড়ির সামনে গত ১৮৫ দিন ধরে অবস্থান করে আছে।

ঈসা কাসেমের বিরুদ্ধে অবৈধ অর্থ সংগ্রহ ও সন্ত্রাসীদের প্রতি সমর্থন দেয়ার অভিযোগ তুলে সরকার গত ২০ জুন জনপ্রিয় ওই ধর্মীয় নেতার নাগরিকত্ব বাতিল করে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, শেখ ঈসা কাসেম বিদেশিদের স্বার্থ রক্ষা ও সহিংসতা উস্কানি দেয়ার চেষ্টা করছে। যদিও প্রখ্যাত এই শিয়া আলেম সরকারের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

শেখ ঈসা কাসেম বাহরাইনের অত্যন্ত প্রভাবশালী একজন আলেম এবং ১৯৭১ সালে তিনি ইরাকের পবিত্র ধর্মীয় নগরি নাজাফ থেকে দেশে ফিরে আসেন। তিনি ব্যাপক ভোটে সংসদে যান এবং সংসদ ভেঙ্গে দেয়ার আগ পর্যন্ত জাতীয় সংসদের সদস্য  হিসেবে দায়িত্ব পালন করেছেন। #   

পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/২২