মসুলে  দ্বিতীয় পর্যায়ের অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i29512-মসুলে_দ্বিতীয়_পর্যায়ের_অভিযান_শুরু_করেছে_ইরাকি_বাহিনী
ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে দ্বিতীয় পর্যায়ের অভিযান শুরু করেছে দেশটির সামরিক বাহিনী। দুই সপ্তাহ বিরতির পর আজ (বৃহস্পতিবার) ইরাকি সামরিক বাহিনী বহুমুখী অভিযান শুরু করল। ইরাকের সিনিয়র সামরিক কমান্ডার জেনারেল নেজ্‌ম জাবুরি অভিযানের কথা নিশ্চিত করে বলেছেন, ইরাকি সেনারা মুসলের গভীরে ঢোকার চেষ্টা করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৯, ২০১৬ ১৪:৫৯ Asia/Dhaka
  • মসুলে পূর্বাংশে ইরাকি সেনাদের টহল
    মসুলে পূর্বাংশে ইরাকি সেনাদের টহল

ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে দ্বিতীয় পর্যায়ের অভিযান শুরু করেছে দেশটির সামরিক বাহিনী। দুই সপ্তাহ বিরতির পর আজ (বৃহস্পতিবার) ইরাকি সামরিক বাহিনী বহুমুখী অভিযান শুরু করল। ইরাকের সিনিয়র সামরিক কমান্ডার জেনারেল নেজ্‌ম জাবুরি অভিযানের কথা নিশ্চিত করে বলেছেন, ইরাকি সেনারা মুসলের গভীরে ঢোকার চেষ্টা করছে।

ইরাকের স্পেশাল ফোর্স মসুলের কারামা ও কুদস এলাকার দিকে অগ্রসর হয়েছে। অন্যদিকে ইরাকি সেনা ও পুলিশের যৌথ বাহিনী ইনতিসার, সালাম ও সুমোর এলাকায় সফল অভিযান চালিয়েছে।

ইরাকের সেনা ও মিত্র যোদ্ধারা নয় সপ্তাহ আগে দীর্ঘ প্রতীক্ষিত মসুল মুক্তির অভিযান শুরু করেছে। অভিযান শুরুর পর থেকে ইরাকি যোদ্ধারা মসুলের প্রায় চার ভাগের এক ভাগ মুক্ত করতে সক্ষম হয়েছে তবে দায়েশ সন্ত্রাসীদের পক্ষ থেকে তীব্র প্রতিরোধের মুখে অভিযানের গতি কমাতে বাধ্য হয়। এ অভিযানে অংশ নিচ্ছে ইরাকের এক লাখ সেনা, কুর্দি গেরিলা ও শিয়া-সুন্নির সম্মিলিত স্বেচ্ছাসেবী বাহিনী।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯