জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে মার্কিন সিনেটে বিল
পূর্ব বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য একটি বিতর্কিত বিল উত্থাপন করেছেন মার্কিন তিন সিনেটর।
সিনেটর টেড ক্রুজ, ম্যক্রো রুবিয়ো এবং ডিন হেলার একযোগে 'জেরুজালেম দূতাবাস এবং স্বীকৃতি অ্যাক্ট' নামের এ বিল উত্থাপন করেছেন। আমেরিকার ১১৫তম কংগ্রেসে শপথ গ্রহণ করার পরই এ বিল উত্থাপন করা হয়।
গত দু’দশক ধরে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা এ ধরণের চেষ্টা চালিয়ে এসেছে এবং তা ব্যর্থ হয়েছে। তবে এবারের এ তৎপরতার পেছনে মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন রয়েছে। নির্বাচনী প্রচারণার সময় একাধিকবার তিনি মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
আমেরিকা এ ধরনের সিদ্ধান্ত নিলে তা আন্তর্জাতিক আইন এবং যুক্তরাষ্ট্রের অনুসৃত নীতির বিরুদ্ধে যাবে। জাতিসংঘ আনুষ্ঠানিকভাবেই ইসরাইল অধিকৃত পূর্ব বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমকে ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/৪