ফিলিস্তিনির প্রতিরোধ অভিযানে ৪ সেনাসহ ৬ ইসরাইলি নিহত (ভিডিও)
https://parstoday.ir/bn/news/west_asia-i30424-ফিলিস্তিনির_প্রতিরোধ_অভিযানে_৪_সেনাসহ_৬_ইসরাইলি_নিহত_(ভিডিও)
অধিকৃত বায়তুল মোকাদ্দাসে এক ফিলিস্তিনির প্রতিরোধ অভিযানে চার ইহুদিবাদী সেনাসহ ছয় ইসরাইলি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২০ জন। আজ (রোববার) বায়তুল মোকাদ্দাসের দক্ষিণের একটি উপশহরে এ অভিযান চালানো হয়। ফিলিস্তিনি সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।
(last modified 2026-04-22T13:03:21+00:00 )
জানুয়ারি ০৮, ২০১৭ ১৬:২৯ Asia/Dhaka

অধিকৃত বায়তুল মোকাদ্দাসে এক ফিলিস্তিনির প্রতিরোধ অভিযানে চার ইহুদিবাদী সেনাসহ ছয় ইসরাইলি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২০ জন। আজ (রোববার) বায়তুল মোকাদ্দাসের দক্ষিণের একটি উপশহরে এ অভিযান চালানো হয়। ফিলিস্তিনি সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনের অলনাইন পত্রিকা "ফিলিস্তিন আল-ইয়াওম' এ সম্পর্কে লিখেছে, একজন ফিলিস্তিনি সংগ্রামী একদল ইহুদিবাদী সেনার ওপর ট্রাক উঠিয়ে দিলে হতাহতের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশংকাজনক। এ সময় ইহুদিবাদী সেনারা ট্রাক লক্ষ্য গুলি চালায়। এর ফলে ওই ফিলিস্তিনি সংগ্রামী শহীদ হন। 

ফিলিস্তিনি সূত্রগুলো আরও জানিয়েছে, শহীদ ফিলিস্তিনির নাম হচ্ছে ফাদি আল-কানবার। ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি এ অভিযান চালালেন। ফিলিস্তিনের আল-আকসা টিভি চ্যানেল জানিয়েছে, হামলাকারী-ফিলিস্তিনির বাড়ি ঘিরে রেখেছে ইহুদিবাদী সেনারা। 

দখলদার সেনাদের ওপর ফিলিস্তিনি চালকের হামলার পর ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভার বৈঠক বাতিল করেছেন। এছাড়া বায়তুল মোকাদ্দাসে নতুনকরে তিনশ' পুলিশ মোতায়েন করা হয়েছে। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৮