দামেস্কের কাছাকাছি কৌশলগত গ্রাম মুক্ত করল সিরিয় বাহিনী
সিরিয়ার সেনাবাহিনী রাজধানী দামেস্কের কাছাকাছি কৌশলগত গুরুত্বপূর্ণ ওয়াদি বারাদা এলাকার একটি গ্রাম মুক্ত করেছে। রাজধানী এবং আশেপাশের এলাকায় সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা রয়েছে এ এলাকায়।
সিরিয় বাহিনী বৃহস্পতিবার বাসসিমেহ্ নামের গ্রামটি মুক্ত করে। এ এলাকায় দামেস্কের প্রধান নদী বারাদা এবং একটি ঝর্ণাও রয়েছে। গত বছরের ডিসেম্বর মাসের শেষ দিক থেকে এ এলাকায় সিরিয় বাহিনীর বিরুদ্ধে লড়ছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। সন্ত্রাসীরা এ এলাকার পানি শোধন স্থাপনাগুলোর মারাত্মক ক্ষতি করায় দামেস্কের প্রায় ৫০ লাখ মানুষের জন্য পানির সরবরাহ খুবই কমে গেছে।
এদিকে, সশস্ত্র গোষ্ঠীগুলো এবং সরকারের মধ্যে সই হওয়া সংহতি চুক্তির আওতায় গতকাল এখান থেকে প্রায় ৫০০ বেসামরিক ব্যক্তি এবং সন্ত্রাসীকে সরিয়ে নেয়া হয়েছে।
বেসামরিক জানমাল রক্ষা এবং ক্ষতিগ্রস্ত পানি স্থাপনাগুলো মেরামতের জন্য এমন আরো চুক্তি করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে দামেস্ক সরকার।#
পার্সটুডে/মূসা রেজা/১৩