মার্কিন বিমান হামলায় সিরিয়ার ৮২০ বেসামরিক নাগরিক নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i31671-মার্কিন_বিমান_হামলায়_সিরিয়ার_৮২০_বেসামরিক_নাগরিক_নিহত
সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন কথিত সন্ত্রাস বিরোধী জোটের গত ২৮ মাসের বিমান হামলায় অন্তত ৮০০ বেসামরিক মানুষ নিহত হয়েছে। লন্ডন-ভিত্তিক কথিত মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়ে বলেছে, নিহত এই ৮২০ বেসামরিক নাগরিকের মধ্যে ৩১০ জন নারী ও শিশু।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৪, ২০১৭ ০৬:০২ Asia/Dhaka
  • মার্কিন বিমান হামলায় সিরিয়ার  ৮২০ বেসামরিক নাগরিক নিহত

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন কথিত সন্ত্রাস বিরোধী জোটের গত ২৮ মাসের বিমান হামলায় অন্তত ৮০০ বেসামরিক মানুষ নিহত হয়েছে। লন্ডন-ভিত্তিক কথিত মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়ে বলেছে, নিহত এই ৮২০ বেসামরিক নাগরিকের মধ্যে ৩১০ জন নারী ও শিশু।

এটি আরো জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় সিরিয়ার বেসামরিক স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে।  তবে এসব হামলায় আইএসআইএল বা দায়েশ ও ফতেহ আশ-শামসহ অন্যান্য উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর ৬,৯০৯ সদস্য নিহত হয়েছে বলেও দাবি করেছে অবজারভেটরি।

মানবাধিকার গোষ্ঠীটি বেসামরিক লক্ষ্যে হামলা চালানোর জন্য আন্তর্জাতিক এ জোটের তীব্র নিন্দা জানিয়েছে।

২০১৪ সালের সেপ্টেম্বর মাস থেকে দায়েশ সন্ত্রাসীদের নির্মূলের কথিত লক্ষ্যে সিরিয়ায় বিমান হামলা শুরু করে মার্কিন নেতৃত্বাধীন জোট। তবে এ হামলার জন্য সিরিয়া সরকার বা জাতিসংঘের অনুমোদন নেয়া হয়নি। ওই হামলা শুরুর দুই বছরেরও বেশি সময় পার হয়ে গেলেও সিরিয়া থেকে দায়েশ নির্মূল বা দুর্বল হয়ে পড়ার খবর পাওয়া যায়নি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪