জাতিসংঘ দূত আগ্রাসীদের পক্ষে কথা বলছেন: আনসারুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i31755-জাতিসংঘ_দূত_আগ্রাসীদের_পক্ষে_কথা_বলছেন_আনসারুল্লাহ
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র আবদুস সালাম বলেছেন, সৌদি আগ্রাসনে বিধ্বস্ত ইয়েমেনের বাস্তব পরিস্থিতি তুলে ধরতে ব্যর্থ হয়েছেন জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ দূত ইসমাইল ওলুদ শেখ আহমেদ। তিনি বলেন, প্রকৃতপক্ষে এই কূটনীতিক সৌদি আরবের অপরাধের বিষয়ে চুপ থেকে আগ্রাসীদের পক্ষই নিয়েছেন।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৫, ২০১৭ ১৪:০৭ Asia/Dhaka
  • আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র আবদুস সালাম
    আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র আবদুস সালাম

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র আবদুস সালাম বলেছেন, সৌদি আগ্রাসনে বিধ্বস্ত ইয়েমেনের বাস্তব পরিস্থিতি তুলে ধরতে ব্যর্থ হয়েছেন জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ দূত ইসমাইল ওলুদ শেখ আহমেদ। তিনি বলেন, প্রকৃতপক্ষে এই কূটনীতিক সৌদি আরবের অপরাধের বিষয়ে চুপ থেকে আগ্রাসীদের পক্ষই নিয়েছেন।  

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশনকে এসব কথা বলেছেন আনসারুল্লাহ মুখপাত্র। আবদুস সালাম বলেন, জাতিসংঘের দূত একটি সত্য কথাও উচ্চারণ করতে পারেন নি। তিনি জোর দিয়ে বলেন, “জাতিসংঘ শুধুমাত্র আগ্রাসীদের অপরাধ গোপন করার চেষ্টা করছে এবং ইয়েমেনের ইস্যুগুলোতে বাধা সৃষ্টি করছে। দুর্ভাগ্যজনকভাবে তারা আগ্রাসীদের পক্ষ নিয়েছে।”

আবদুস সালাম আরো বলেন, “জাতিসংঘের বিশেষ দূত সম্প্রতি ইয়েমেনের রাজধানী সানা সফর করেছেন এবং সে সময় সানায় সৌদি বিমান হামলা হলেও ইসমাইল ওলুদ কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেন নি।” ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতিসংঘ নিদারুনভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন আবদুস সালাম।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫