সৌদি বিমান হামলায় ইয়েমেনে আরো ১৪ বেসামরিক নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i31951-সৌদি_বিমান_হামলায়_ইয়েমেনে_আরো_১৪_বেসামরিক_নিহত
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশে একটি গাড়িতে সৌদি আরবের বর্বর বিমান হামলায় অন্তত ১৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বিমান হামলার পর গতকাল (শুক্রবার) শেষ বেলায় মৃতদেহগুলো উদ্ধার করা হয়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ২৮, ২০১৭ ১৩:০৩ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশে একটি গাড়িতে সৌদি আরবের বর্বর বিমান হামলায় অন্তত ১৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বিমান হামলার পর গতকাল (শুক্রবার) শেষ বেলায় মৃতদেহগুলো উদ্ধার করা হয়।

গতকাল সৌদি বিমান হামলা হয়েছে রাজধানী সানা, তায়িজ ও মারিব প্রদেশে। এসব হামলায় সব মিলিয়ে ৩০ জন বেসামরিক নাগরিক নিহত ও ১০ জন আহত হয়।এছাড়া বহু বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে।

জবাবে ইয়েমেনের বাহিনীও তায়িজ প্রদেশের মাকবানেহ শহরে অবস্থানরত সৌদি ভাড়াটে বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র ও মর্টার হামলা চালায়। বৃহস্পতিবার তায়িজ প্রদেশের আল-ওয়াজিয়াহ এলাকায় ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি ভাড়াটে সেনাদের বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়ে পাঁচটি ঘাঁটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

প্রায় দু বছর আগে সৌদি আরব ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে দারিদ্রপীড়িত দেশটির ওপর বর্বর সামরিক আগ্রাসন শুরু করে। হামলায় এ পর্যন্ত অন্তত ১১,৪০০ মানুষ মারা গেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮