ইয়েমেন উপকূলে ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার মোতায়েন করল আমেরিকা
ফেব্রুয়ারি ০৩, ২০১৭ ২০:৫১ Asia/Dhaka
-
আমেরিকার গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস কোল
আমেরিকা গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস কোলকে ইয়েমেন উপকূলে মোতায়েন করেছে। ইরানের সঙ্গে যখন উত্তেজনা তুঙ্গে তখন এ পদক্ষেপ নেয়া হলো।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা আজ(শুক্রবার) বলেছেন, দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইয়েমেনের বাব আল-মান্দাব প্রণালীর কাছে পৌঁছেছে ইউএসএস কোল। মার্কিন এ যুদ্ধজাহাজ টহল দেয়া এবং অন্য জাহাজকে প্রহরা দিয়ে নিয়ে যাওয়ার কাজ করবে।
মার্কিন দুই কর্মকর্তা আরো বলেন, ইয়েমেনে হুথি আনসারুল্লাহ বাহিনীর হাত থেকে পানিপথ রক্ষার জন্য এ রণতরীকে সেখানে পাঠানো হয়েছে। তারা আরো দাবি করেন, হুথি যোদ্ধারা ইরানের সমর্থক।
ইরানের বিরুদ্ধে সব ধরণের পদক্ষেপের কথাই বিবেচনা করা হচ্ছে বলে ট্রাম্প ঘোষণা করার পরই এ পদক্ষেপ নেয়া হলো।
পার্সটুডে/মূসা রেজা/৩
ট্যাগ