সিরিয়ার আল-বাব শহরে ৪০ বেসামরিক ব্যক্তিকে হত্যা করল ‘আইএস’
https://parstoday.ir/bn/news/west_asia-i32819-সিরিয়ার_আল_বাব_শহরে_৪০_বেসামরিক_ব্যক্তিকে_হত্যা_করল_আইএস’
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে তিন ডজনেরও বেশি বেসামরিক নাগরিককে হত্যা করেছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ। সেনাবাহিনীর অভিযানের মুখে যখন তারা একের পর এক এলাকা হাতছাড়া করছে তখন এই বর্বর হত্যাযজ্ঞ চালাল সন্ত্রাসীরা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১২, ২০১৭ ০৪:১৭ Asia/Dhaka
  • সিরিয়ার আল-বাব শহরে ৪০ বেসামরিক ব্যক্তিকে হত্যা করল ‘আইএস’

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে তিন ডজনেরও বেশি বেসামরিক নাগরিককে হত্যা করেছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ। সেনাবাহিনীর অভিযানের মুখে যখন তারা একের পর এক এলাকা হাতছাড়া করছে তখন এই বর্বর হত্যাযজ্ঞ চালাল সন্ত্রাসীরা।

সিরিয়ার জয়েন্ট অপারেশন্স কমান্ড শনিবার এক বিবৃতিতে বলেছে,  আলেপ্পো শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত আল-বাব শহর থেকে ৪০ জন বেসামরিক ব্যক্তিকে প্রথমে আটক এবং পরে হত্যা করেছে দায়েশ।

আল-বাব শহরের উপকণ্ঠে যখন তুর্কি-সমর্থিত মিলিশিয়াদের সঙ্গে দায়েশ জঙ্গিদের বিরামহীন সংঘর্ষ চলছে তখন এ হত্যাকাণ্ডের খবর এল। এ ছাড়া, তুর্কি গোলন্দাজ ইউনিটগুলো তুরস্কের সীমান্তবর্তী শহরটির ভেতরে ও বাইরে দায়েশের অবস্থান লক্ষ্য করে অসংখ্য কামানের গোলা নিক্ষেপ করেছে।

২০১৬ সালের আগস্ট মাসে দায়েশ জঙ্গি ও কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করার অজুহাতে সিরিয়ায় সেনা পাঠায় তুরস্ক।  মার্কিন নেতৃত্বাধীন কথিত সন্ত্রাস বিরোধী জোটের সঙ্গে সমন্বয় করে এ অভিযানে নামে আঙ্কারা। সিরিয়া সরকার তুর্কি সেনা আগ্রাসনের তীব্র নিন্দা জানালেও নিজের বাহিনী প্রত্যাহার করে নেয়নি রজব তাইয়্যেব এরদোগান সরকার।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২