সিরিয়ায় বিমান হামলায় আন-নুসরার ফিল্ড কমান্ডার নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i33328-সিরিয়ায়_বিমান_হামলায়_আন_নুসরার_ফিল্ড_কমান্ডার_নিহত
সিরিয়ার বিমান বাহিনীর হামলায় আজ(মঙ্গলবার) দেশটির তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের জাবহাত ফতেহ অর্থাৎ সাবেক আন-নুসরা ফ্রন্টের এক ফিল্ড কমান্ডার নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ হামায় এ বিমান অভিযান চালানো হয়েছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২১, ২০১৭ ১৬:৪৫ Asia/Dhaka
  • সিরিয়ায় বিমান হামলায় আন-নুসরার ফিল্ড কমান্ডার নিহত

সিরিয়ার বিমান বাহিনীর হামলায় আজ(মঙ্গলবার) দেশটির তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের জাবহাত ফতেহ অর্থাৎ সাবেক আন-নুসরা ফ্রন্টের এক ফিল্ড কমান্ডার নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ হামায় এ বিমান অভিযান চালানো হয়েছিল।

সিরিয় সরকারি টেলিভিশন বলেছে, কাফর জিতা শহরের কাছে আহমেদ মুস্তফা ঈসা নামের এ কমান্ডার নিহত হয়। পাশাপাশি দায়েশের  কয়েকটি কমান্ড পোস্ট, অস্ত্রাগার এবং সরঞ্জামের গুদাম ধ্বংস হয়েছে।

ডিসেম্বর মাসের ৩০ তারিখ থেকে গোটা সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে দায়েশ গোষ্ঠী এ যুদ্ধবিরতির আওতায় পড়ে নি।#

পার্সটুডে/মূসা রেজা/২১