জর্দানের এফ-১৬ বিমান ভূপাতিত করেছে ইয়েমেনের যোদ্ধারা
https://parstoday.ir/bn/news/west_asia-i33512-জর্দানের_এফ_১৬_বিমান_ভূপাতিত_করেছে_ইয়েমেনের_যোদ্ধারা
ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত বিমান প্রতিরক্ষা বাহিনী জর্দানের একটি এফ-১৬ সুপারসনিক জঙ্গিবিমান ভূপাতিত করেছে।   
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০১৭ ২০:০৩ Asia/Dhaka
  • জর্দানের এফ-১৬ সুপারসনিক জঙ্গিবিমান
    জর্দানের এফ-১৬ সুপারসনিক জঙ্গিবিমান

ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত বিমান প্রতিরক্ষা বাহিনী জর্দানের একটি এফ-১৬ সুপারসনিক জঙ্গিবিমান ভূপাতিত করেছে।   

নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের একটি সামরিক সূত্র আরবি ভাষার নিউজ চ্যানেল আল-মাসিরাকে জানিয়েছে, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান প্রদেশের আকাশসীমা দিয়ে উড়ে যাওয়ার সময় জর্দানের বিমানটিকে ভূপাতিত করা হয়। এর আগে বিমানটি সৌদি জোটের হয়ে ইয়েমেনে হামলা চালিয়েছিল।

জর্দান সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ড এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, সৌদি আরবের ভেতরে তাদের একটি বিমান ভূপাতিত হয়েছে। এ বিষয়ে ওই বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয় নি। অবশ্য বিবৃতিতে জানানো হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট আদনান নাঈম আবদুল আজিজ নাবাস বিমান থেকে বের হয়ে আসতে সক্ষম হন। শুক্রবার সন্ধ্যায় তার জর্দান ফিরে যাওয়ার কথা ছিল।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের সরকারি বার্তা সংস্থা ওয়াম জানিয়েছে, ইয়েমেনে যুদ্ধ করতে গিয়ে তাদের আরো এক সেনা নিহত হয়েছে। এ সেনার নাম খালিদ আলী ক্বারিব আল-বালুশি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪