পালমিরার ৫ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে সিরিয়ার সেনাবাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i33732-পালমিরার_৫_কিলোমিটারের_মধ্যে_পৌঁছে_গেছে_সিরিয়ার_সেনাবাহিনী
সিরিয়ার সেনাবাহিনী দেশটির ঐতিহাসিক পালমিরা নগরীর পাঁচ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে বলে খবর পাওয়া গেছে। কয়েক হাজার বছর আগের ঐতিহ্য সম্বলিত এই নগরী বর্তমানে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের নিয়ন্ত্রণে রয়েছে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
মার্চ ০১, ২০১৭ ০৬:২৩ Asia/Dhaka
  • পালমিরা নগরীর ঐতিহাসিক স্থাপনা (ফাইল ছবি)
    পালমিরা নগরীর ঐতিহাসিক স্থাপনা (ফাইল ছবি)

সিরিয়ার সেনাবাহিনী দেশটির ঐতিহাসিক পালমিরা নগরীর পাঁচ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে বলে খবর পাওয়া গেছে। কয়েক হাজার বছর আগের ঐতিহ্য সম্বলিত এই নগরী বর্তমানে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের নিয়ন্ত্রণে রয়েছে।

সিরিয়ার সেনাবাহিনীর পালমিরা সমন্বয় কমিটি জানিয়েছে, তাদের বাহিনী দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে পালমিরার পাঁচ কিলোমিটারের মধ্যে ঢুকে পড়েছে। এ ছাড়া, সিরিয়ার সেনাবাহিনী মঙ্গলবার এই নগরীতে দায়েশের অবস্থানে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে।

সিরিয়ার বিদ্রোহীদের সমর্থক কথিত মানবাধিকার সংস্থা- সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।

পালমিরার বহু ঐতিহাসিক স্থাপনা এভাবেই ধ্বংস করেছে দায়েশ

গত এক বছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার পালমিরা মুক্ত করার অভিযান চালাচ্ছে সিরিয়ার সেনাবাহিনী। প্রায় এক বছর আগে রাশিয়ার বিমান হামলার সহায়তায় এই ঐতিহাসিক নগরী দায়েশের কবল থেকে মুক্ত করেছিল সিরিয়ার সরকারি বাহিনী।  কিন্তু গত ডিসেম্বরে সিরিয়া যখন দেশটির উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহর পুনরুদ্ধারে ব্যস্ত ছিল সেই ফাঁকে আবার পালমিরা পুনর্দখল করে তাকফিরি জঙ্গিরা।

পালমিরা দখল করেই এখানকার হাজার হাজার বছরের ঐতিহাসিক স্থাপনা ধ্বংসের কাজে হাত দেয় দায়েশ সন্ত্রাসীরা।  চলতি মাসের গোড়ার দিকে রাশিয়ার পক্ষ থেকে ড্রোন থেকে তোলা ছবিতে দেখা যায়, নগরীর বহু স্থাপনা ধ্বংস করে ফেলেছে তাকফিরি জঙ্গিরা।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১