ইরাক-সিরিয়ায় লড়াইয়ের জন্য কুয়েতভিত্তিক বাহিনী গঠন করবে আমেরিকা
মার্চ ০৯, ২০১৭ ০৬:৩৭ Asia/Dhaka
আমেরিকা কুয়েতভিত্তিক এক হাজার সেনার একটি বাহিনী গঠন করতে চাইছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী কথিত লড়াইয়ের জন্য এ বাহিনীকে ইরাক ও সিরিয়ায় মোতায়েনে পরিকল্পনা করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কুয়েতভিত্তিক সেনা সংখ্যা প্রায় এক হাজারে উন্নীত করার কথা ভাবছে। সন্ত্রাসবাদ বিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের কথিত লড়াইয়ে এ বাহিনী রিজার্ভ হিসেবে থাকবে।
অবশ্য কুয়েতে বর্তমানে মার্কিন সেনা রয়েছে তাদের সঙ্গে মোতায়েনের ক্ষেত্রে এ বাহিনীর পার্থক্য থাকবে।#
পার্সটুডে/মূসা রেজা/৯
ট্যাগ