মসুলে ইরাকি বাহিনীর অগ্রাভিযান অব্যাহত: ২৫ দায়েশ নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i34302-মসুলে_ইরাকি_বাহিনীর_অগ্রাভিযান_অব্যাহত_২৫_দায়েশ_নিহত
ইরাকের সরকারি বাহিনী মসুলে অগ্রাভিযান অব্যাহত রেখেছে এবং আরো কিছু এলাকা মুক্ত করেছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশকে ইরাকের সর্বশেষ শহর থেকে উৎখাতের এ যৌথ অভিযানে দেশটির সরকারি বাহিনীকে সঙ্গে রয়েছে পপুলার মোবিলাইজেশন ইউনিটের যোদ্ধারা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১১, ২০১৭ ০৫:৩১ Asia/Dhaka
  • মসুলে ইরাকি বাহিনীর অগ্রাভিযান অব্যাহত: ২৫ দায়েশ নিহত

ইরাকের সরকারি বাহিনী মসুলে অগ্রাভিযান অব্যাহত রেখেছে এবং আরো কিছু এলাকা মুক্ত করেছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশকে ইরাকের সর্বশেষ শহর থেকে উৎখাতের এ যৌথ অভিযানে দেশটির সরকারি বাহিনীকে সঙ্গে রয়েছে পপুলার মোবিলাইজেশন ইউনিটের যোদ্ধারা।

ইরাকের ফেডারেল পুলিশ ফোর্সের কমান্ডার লে জেনারেল রায়েদ শাকের জাওদাত জানান, মসুলের কাছাকাছি অবস্থিত বাব আত-তোব এলাকায় বহুমুখী হামলা চালানো হয়েছে। ইরাকি পুলিশে সঙ্গে এ অভিযান অংশ নিয়েছে র‍্যাপিড রেসপন্স টিমের সদস্যরা। লড়াইয়ে অন্তত ২৫ দায়েশ নিহত হয়েছে। এ ছাড়া, নিহত তিন উগ্রবাদীর শরীরে বোমা বাধা ছিল বলেও জানান হয়েছে।

এ দিকে, বিস্ফোরকঠাসা চারটি গাড়ি এবং বোমাবসানো পাঁচটি মোটর সাইকেলও ইরাকি বাহিনী ধ্বংস করে দিয়েছে। বিস্ফোরক ঠাসা ১৪টি গাড়ি দখল করেছে ইরাকি বাহিনী।#

পার্সটুডে/মূসা রেজা/১১