ইয়েমেনে ভূপাতিত হলো আরেকটি সৌদি হেলিকপ্টার
https://parstoday.ir/bn/news/west_asia-i34602-ইয়েমেনে_ভূপাতিত_হলো_আরেকটি_সৌদি_হেলিকপ্টার
ইয়েমেনের সেনা এবং জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধারা আজ (বৃহস্পতিবার) গুলি করে সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে। পশ্চিমাঞ্চলীয় হুদাইদা প্রদেশ হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়েছে। এ নিয়ে গত তিন মাসে দেশটিতে সৌদি আরবের দ্বিতীয় হেলিকপ্টার ভূপাতিত করা হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৬, ২০১৭ ২২:৩৪ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

ইয়েমেনের সেনা এবং জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধারা আজ (বৃহস্পতিবার) গুলি করে সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে। পশ্চিমাঞ্চলীয় হুদাইদা প্রদেশ হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়েছে। এ নিয়ে গত তিন মাসে দেশটিতে সৌদি আরবের দ্বিতীয় হেলিকপ্টার ভূপাতিত করা হলো।

ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ জানিয়েছে, হুদাইদার আল-ফাকি এলাকায় হেলিকপ্টারটি ভূপাতিত হয়েছে।

এর আগে, গত ২৫ জানুয়ারি ইয়েমেনি বাহিনী আরেকটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছিল। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের ওই হেলিকপ্টারটি ইয়েমেনের তায়িজ প্রদেশে ভূপাতিত হয়েছিল।

এদিকে, আলাদা এক হামলায় আজ অন্তত ১০ সৌদি সেনা নিহত হয়েছে বলে খবর দিয়েছে আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেল।#

পার্সটুডে/মূসা রেজা/১৬