ইয়েমেনে আরব আমিরাতের সেনা নিহত; সৌদি হামলা চলছে
ইয়েমেনের সেনাবাহিনী ও গণবাহিনীর পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাতের আরেক সেনা নিহত হয়েছে। আমিরাতের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে ওই সেনা ইয়েমেনের কোন অঞ্চলে নিহত হয়েছে তা উল্লেখ করা হয়নি।
এ নিয়ে ইয়েমেনে আরব আমিরাতের বহু সেনা নিহত হলো। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বর্বরোচিত আগ্রাসনে সহযোগিতা করতে যুদ্ধবিমান ও সেনা পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ২০১৫ সালের মার্চ থেকে সেখানে সামরিক আগ্রাসন চলছে। এ পর্যন্ত নিহত হয়েছে ১২ হাজারের বেশি মানুষ।
এদিকে, ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বে হামলা অব্যাহত রয়েছে। আল-হাদিদা প্রদেশে জেলেদের একটি নৌকায় সৌদি হামলায় অন্তত সাত জন নিহত ও আট জন আহত হয়েছে। যুদ্ধজাহাজ থেকে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার ইয়েমেনের পশ্চিম উপকূলে শরণার্থী বোঝাই একটি নৌকায় সৌদি জঙ্গিবিমানের হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে বলে আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৮