সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের ড্রোন হামলা: ১ নিহত
মার্চ ১৯, ২০১৭ ২২:১৩ Asia/Dhaka
সিরিয়ায় আজ (রোববার) ইহুদিবাদী ইসরাইলের ড্রোন হামলায় দেশটির অন্তত এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। কথিত মানবাধিকার গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর দিয়েছে।
এতে বলা হয়েছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কুনেত্রা’তে এ হামলা চালানো হয়েছে। খান আরনাবাহ্ শহরের সঙ্গে রাজধানী দামেস্কের সংযোগ রক্ষাকারী রাস্তা দিয়ে গাড়িতে করে যাওয়ার সময় ড্রোন থেকে হামলা চালান হয়। এতে গাড়ির আরোহী নিহত হন। নিহত ব্যক্তির নাম ইয়াসির আস-সাইয়্যেদ বলে স্থানীয় সূত্র থেকে জানা গেছে।
ড্রোন হামলায় বিধ্বস্ত গাড়ির ছবি সিরিয়ার আল-মাসদার নিউজ এজেন্সি প্রকাশ করেছে। সিরিয়ার আকাশসীমা লঙ্ঘনের পর ইহুদিবাদী ইসরাইলের একটি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করার দু’দিনের মাথায় ড্রোন হামলা চালানো হলো।#
পার্সটুডে/মূসা রেজা/১৯
ট্যাগ