দামেস্কের কাছে লড়াইয়ের জন্য সৌদি আরব, তুরস্ক এবং কাতার দায়ী: সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i34978-দামেস্কের_কাছে_লড়াইয়ের_জন্য_সৌদি_আরব_তুরস্ক_এবং_কাতার_দায়ী_সিরিয়া
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাজধানী দামেস্কের উপকণ্ঠে বিদেশি মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের সঙ্গে সিরিয় বাহিনীর প্রচণ্ড যুদ্ধের জন্য দায়ী সৌদি আরব, তুরস্ক এবং কাতার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৪, ২০১৭ ০৭:০৮ Asia/Dhaka
  • দামেস্কের কাছে লড়াইয়ের জন্য সৌদি আরব, তুরস্ক এবং কাতার দায়ী: সিরিয়া

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাজধানী দামেস্কের উপকণ্ঠে বিদেশি মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের সঙ্গে সিরিয় বাহিনীর প্রচণ্ড যুদ্ধের জন্য দায়ী সৌদি আরব, তুরস্ক এবং কাতার।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পর্যায়ক্রমিক সভাপতি ম্যাথু রেক্রফটের কাছে আলাদা দুই চিঠিতে এ কথা ব্যক্ত করা হয়েছে। এ দুই চিঠিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে তার দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। এ ছাড়া, আন-নুসরা ফ্রন্টসহ অন্যান্য গোষ্ঠী যে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে তার বিরুদ্ধে লড়াই করার আহ্বান এতে জানানো হয়েছে।

চিঠি দু’টিতে আরো বলা হয়েছে, সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ আয়োজিত সিরিয় শান্তি আলোচনা বানচালের জন্য এ ধরণের হামলা করা হচ্ছে।

এদিকে বৃহস্পতিবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ‘সানা’র খবরে বলা হয়েছে, দামেস্কের পূর্বাঞ্চলীয় অঞ্চল জোবারে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ে ১৫৭ সন্ত্রাসী নিহত হয়েছে। এ ছাড়া শত শত সন্ত্রাসী আহতও হয়েছে। হতাহতদের মধ্যে অনেক বিদেশি সন্ত্রাসীও রয়েছে।

এ ছাড়া, সন্ত্রাসীদের অনেক সামরিক যানসহ ট্যাংক ধ্বংস করেছে সিরিয় বাহিনী।#

পার্সটুডে/মূসা রেজা/২৪