সৌদি আগ্রাসনের দ্বিতীয় বার্ষিকীতে ইয়েমেনে লাখো মানুষের বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/west_asia-i35112-সৌদি_আগ্রাসনের_দ্বিতীয়_বার্ষিকীতে_ইয়েমেনে_লাখো_মানুষের_বিক্ষোভ
ইয়েমেনের বিরুদ্ধে চালানো সৌদি আরবের বর্বরোচিত আগ্রাসনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দেশটির হাজার হাজার অধিবাসী রাজধানী সানায় ব্যাপক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন। দারিদ্রপীড়িত ইয়েমেনের বিভিন্ন অংশে সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলার মাধ্যমে সৌদি নেতৃত্বাধীন জোট ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং বহু মানুষের প্রাণহানী ঘটিয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ২৬, ২০১৭ ১৩:৩৭ Asia/Dhaka
  • সৌদি আগ্রাসনের দ্বিতীয় বার্ষিকীতে ইয়েমেনে লাখো মানুষের বিক্ষোভ

ইয়েমেনের বিরুদ্ধে চালানো সৌদি আরবের বর্বরোচিত আগ্রাসনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দেশটির হাজার হাজার অধিবাসী রাজধানী সানায় ব্যাপক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন। দারিদ্রপীড়িত ইয়েমেনের বিভিন্ন অংশে সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলার মাধ্যমে সৌদি নেতৃত্বাধীন জোট ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং বহু মানুষের প্রাণহানী ঘটিয়েছে।

আজ (রোববার) ইয়েমেনিরা সানার আল-সাবিন স্কয়ারে সমবেত হয়ে সৌদি আরবের পাশবিক হামলার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে।এ সময় সবাইকে জাতীয় পতাকা নাড়তে দেখা যায়। ইয়েমেনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা এ বিক্ষোভে অংশ নিয়েছেন।

ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান সালেহ আল-সামাদ সৌদি আগ্রাসনের মোকাবেলায় তার দেশের নাগরিকদের দৃঢ় প্রতিরোধের ভূঁয়সী প্রশংসা করেন। তিনি আরো বলেন, প্রচুর অর্থ এবং সম্পদ ব্যয় করা সত্ত্বেও ইয়েমেনি জাতিকে নিজেদের অনুগত করতে সৌদি আরব চরমভাবে ব্যর্থ হয়েছে।    

এছাড়া, ইয়েমেন যুদ্ধে লিপ্ত বিভিন্ন পক্ষের মধ্যে শান্তি আলোচনা ভেঙে যাওয়ার জন্য সৌদি আরব এবং তার মিত্র দেশগুলোকে দায়ী করে এ কর্মকর্তা আরো বলেন, ইয়েমেনের বিরুদ্ধে নানামুখী চক্রান্তে সৌদি আরবের সঙ্গে আমেরিকা এবং ইসরাইলও জড়িত রয়েছে। সামাদ বলেন, ইয়েমেনিদের প্রতিরোধ বিশ্বের যেকোনো অস্ত্রের তুলনায় অধিক শক্তিশালী হিসেবে প্রমাণিত হয়েছে।

এদিকে, সৌদি আরব প্রায় প্রতিদিনই ইয়েমেনের বেসামরিক মানুষের বিরুদ্ধে যে বোমা হামলা চালাচ্ছে তা যুদ্ধাপরাধ ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল-মালিক বাদরুদ্দিন আল-হুথি।#

পার্সটুডে/বাবুল আখতার/২৬