মধ্যপ্রাচ্যে বাড়তি ছত্রী সেনা পাঠাচ্ছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/west_asia-i35180-মধ্যপ্রাচ্যে_বাড়তি_ছত্রী_সেনা_পাঠাচ্ছে_আমেরিকা
আমেরিকা মধ্যপ্রাচ্যে বাড়তি ছত্রী সেনা মোতায়েন করছে। ইরাকের রাজধানী বাগদাদে মোতায়েন মার্কিন এক শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তার অনুরোধে বাড়তি সেনা পাঠানো হচ্ছে বলে আজ(সোমবার) আমেরিকার সংবাদ মাধ্যম জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৭, ২০১৭ ১৯:৪২ Asia/Dhaka
  • মধ্যপ্রাচ্যে বাড়তি ছত্রী সেনা পাঠাচ্ছে আমেরিকা

আমেরিকা মধ্যপ্রাচ্যে বাড়তি ছত্রী সেনা মোতায়েন করছে। ইরাকের রাজধানী বাগদাদে মোতায়েন মার্কিন এক শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তার অনুরোধে বাড়তি সেনা পাঠানো হচ্ছে বলে আজ(সোমবার) আমেরিকার সংবাদ মাধ্যম জানিয়েছে।

টেলিভিশন চ্যানেল ফক্স নিউজ বলেছে, দুই কোম্পানি অর্থাৎ দুইশ’ মার্কিন সেনা পাঠানো হবে এবং ৮২তম এয়ারবর্ন ডিভিশনের এ সব সেনাকে ইরাক বা সিরিয়ার মোতায়েন করা হবে। 

অবশ্য চূড়ান্ত ভাবে এসব সেনাকে মোতায়েনের সিদ্ধান্ত  নিবেন মার্কিন নেতৃত্বাধীন জোটের কমান্ডার লে জেনারেল স্টিফেন টাউনস্যান্ড। সেনা মোতায়েন সংক্রান্ত বিস্তারিত বিবরণ আজ আরো পরে পেন্টাগন জানাবে বলে খবরে উল্লেখ করা হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৭