বেসামরিক মানুষের প্রাণহানি সত্ত্বেও যুদ্ধনীতি বদলাবে না পেন্টাগন
https://parstoday.ir/bn/news/west_asia-i35228-বেসামরিক_মানুষের_প্রাণহানি_সত্ত্বেও_যুদ্ধনীতি_বদলাবে_না_পেন্টাগন
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, ইরাকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে কথিত যুদ্ধের নীতি পরিবর্তন করা হবে না। মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় কয়েকশ’ বেসামরিক মানুষ নিহত হওয়ার পরও এ কথা বলছে পেন্টাগন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৮, ২০১৭ ১৪:৩৬ Asia/Dhaka
  • বেসামরিক মানুষের প্রাণহানি সত্ত্বেও যুদ্ধনীতি বদলাবে না পেন্টাগন

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, ইরাকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে কথিত যুদ্ধের নীতি পরিবর্তন করা হবে না। মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় কয়েকশ’ বেসামরিক মানুষ নিহত হওয়ার পরও এ কথা বলছে পেন্টাগন।

মসুল মু্ক্ত করার যুদ্ধ বর্তমানে নগরীর পশ্চিমাঞ্চলে সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে। কিন্তু এরপরও বিমান হামলার নীতি পরিবর্তনের পরিকল্পনা মার্কিন বাহিনী করছে না। সাংবাদিকদের এ কথা বলেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র কর্নেল জন থমাস।

মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ১৭ মার্চে ব্যাপক সংখ্যক বেসামরিক ইরাকি নিহত হয়েছে বলে যখন অভিযোগ উঠেছে তখন এ ঘোষণা দিল পেন্টাগন। সামরিক অভিযানে জড়িত মার্কিন বাহিনীর হামলায় সাম্প্রতিক সময়ে এতো ব্যাপক সংখ্যক বেসামরিক মানুষ নিহত হওয়ার ঘটনা আর ঘটেনি।#

পার্সটুডে/মূসা রেজা/২৮