সৌদির কাছে দ্বীপ হস্তান্তরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নাকচ করল মিশরের আদালত
https://parstoday.ir/bn/news/west_asia-i35544-সৌদির_কাছে_দ্বীপ_হস্তান্তরের_বিরুদ্ধে_নিষেধাজ্ঞা_নাকচ_করল_মিশরের_আদালত
সৌদি আরবের কাছে দ্বীপ হস্তান্তরের বিরুদ্ধে মিশরের সুপ্রিম প্রশাসনিক কোর্ট যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল আজ(রোববার) দেশটির জরুরি আদালত তা নাকচ করে দিয়েছে। জানুয়ারি মাসের ১৬ তারিখে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০২, ২০১৭ ১৭:২৮ Asia/Dhaka
  • সৌদির কাছে দ্বীপ হস্তান্তরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নাকচ করল মিশরের আদালত

সৌদি আরবের কাছে দ্বীপ হস্তান্তরের বিরুদ্ধে মিশরের সুপ্রিম প্রশাসনিক কোর্ট যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল আজ(রোববার) দেশটির জরুরি আদালত তা নাকচ করে দিয়েছে। জানুয়ারি মাসের ১৬ তারিখে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

সুপ্রিম প্রশাসনিক কোর্টের  এখতিয়ারে এ সংক্রান্ত বিষয় পড়ে না বলে জরুরি আদালতের রায়ে বলা হয়েছে। এ রায়ের মধ্য দিয়ে মিশরের লোহিত সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ ‘তিরান’ এবং ‘সানাফির’ দ্বীপ দু’টিকে সৌদি আরবের কাছে হস্তান্তর করার বিতর্কিত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবে মিশর।

গত ৯ এপ্রিল মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি বলেছিলেন, রিয়াদ ও কায়রোর মধ্যে স্বাক্ষরিত সমুদ্রসীমা বিষয়ক এক চুক্তি অনুযায়ী ‘তিরান’ এবং ‘সানাফির’ সৌদি পানিসীমার মধ্যে পড়েছে। প্রেসিডেন্ট সিসি’র এ ঘোষণার সঙ্গে সঙ্গে হাজার হাজার মিশরীয় রাস্তায় নেমে ওই চুক্তিকে ‘অসাংবিধানিক’ বলে তা প্রত্যাখ্যান করেন।

আরবের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, মিশরের সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার বিনিময়ে  আব্দেল ফাত্তাহ আল-সিসি রিয়াদের কাছ থেকে ২,০০০ কোটি ডলারের অর্থসাহায্য পেয়েছেন।#

পার্সটুডে/মূসা রেজা/২