সিরিয়ায় অস্ত্রধারীদের হামলায় ২ রুশ সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i36042-সিরিয়ায়_অস্ত্রধারীদের_হামলায়_২_রুশ_সেনা_নিহত
সিরিয়ায় অস্ত্রধারীদের হামলায় দুই রুশ সেনা নিহত ও একজন আহত হয়েছে। রুশ বার্তাসংস্থা স্পুতনিক জানিয়েছে, অস্ত্রধারীদের রকেট হামলায় হতাহতের এ ঘটনা ঘটেছে। তবে অস্ত্রধারীরা কোন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য সে সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি রুশ বাহিনী।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ১১, ২০১৭ ১৪:৩৮ Asia/Dhaka
  • ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলছে কয়েক জন রুশ সেনা
    ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলছে কয়েক জন রুশ সেনা

সিরিয়ায় অস্ত্রধারীদের হামলায় দুই রুশ সেনা নিহত ও একজন আহত হয়েছে। রুশ বার্তাসংস্থা স্পুতনিক জানিয়েছে, অস্ত্রধারীদের রকেট হামলায় হতাহতের এ ঘটনা ঘটেছে। তবে অস্ত্রধারীরা কোন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য সে সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি রুশ বাহিনী।

আহত সেনার চিকিৎসা চলছে। হতাহত সেনারা সিরিয়ার সেনাবাহিনীর প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সিরিয়ার সরকারের আহ্বানে সাড়া দিয়ে সেখানে সন্ত্রাস বিরোধী অভিযানে সহযোগিতা করছে রাশিয়া ও ইসলামি প্রজাতন্ত্র ইরান।

তবে আমেরিকার মতো কিছু দেশ সিরিয়ার সরকারের অনুমতি না নিয়েই সেখানে সামরিক হস্তক্ষেপ করছে এবং সন্ত্রাসীদের মদদ দিচ্ছে।

সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আসাদ প্রথম থেকেই ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। আর এ কারণেই তাকে ক্ষমতাচ্যুত করতে সেদেশে যুদ্ধ বাধানো হয়েছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১১