মার্কিন জোটের হামলায় মসুলে ১৩ বেসামরিক মানুষ নিহত, আহত ১৭
https://parstoday.ir/bn/news/west_asia-i36134-মার্কিন_জোটের_হামলায়_মসুলে_১৩_বেসামরিক_মানুষ_নিহত_আহত_১৭
মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় পশ্চিমাঞ্চলীয় মসুলে অন্তত ১৩ বেসামরিক নিরীহ মানুষ নিহত এবং ১৭ জন আহত হয়েছে। ইরাকি বিমান বাহিনীর এক পাইলট এ কথা জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৩, ২০১৭ ০৮:২৮ Asia/Dhaka
  • মার্কিন জোটের হামলায় মসুলে ১৩ বেসামরিক মানুষ নিহত, আহত ১৭

মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় পশ্চিমাঞ্চলীয় মসুলে অন্তত ১৩ বেসামরিক নিরীহ মানুষ নিহত এবং ১৭ জন আহত হয়েছে। ইরাকি বিমান বাহিনীর এক পাইলট এ কথা জানিয়েছেন।

সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রকাশিত খবরে আরো বলা হয়েছে, মসুলের আল-ইয়ারমুক আবাসিক এলাকার বেসামরিক ঘরবাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। সম্প্রতি এলাকাটি তাকফিরি সন্ত্রাসী দায়েশ মুক্ত হয়েছে। বেশির ভাগ আহত ব্যক্তির অবস্থা মারাত্মক বলেও জানানো হয়েছে।

মসুলে মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় এক পরিবারের তিন ব্যক্তি নিহত হওয়ার মাত্র একদিন পরই এ বর্বরোচিত হামলা চালানো হলো।#

পার্সটুডে/মূসা রেজা/১৩