সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে নতুন ধরণের বোমা ব্যবহার করেছে রাশিয়া!
সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে রাশিয়া নতুন ধরণের বোমা ফেলেছে বলে একটি খবরে দাবি করা হয়েছে। আরবি ওয়েবসাইট আল মাসদার নিউজের খবরে এ দাবি করা হয়েছে।
খবরে বলা হয়েছে সিরিয়ার হামা প্রদেশের চার শহরে এ বোমা ফেলা হয়। হামলায় রুশ পাঁচ যুদ্ধবিমান এবং দুই হেলিকপ্টার অংশ নিয়েছিল। হামার যে চার শহরে বোমা ফেলা হয় সে গুলো হলো সৌরান, তাইবাত আল-ইমাম, হালফইয়া এবং লাতামানিয়া।
বোমার বিস্ফোরণ আশেপাশের অনেকদূর এলাকা নিয়ে মাটি কেঁপে উঠেছে। এ ছাড়া, ভিডিও ফুটেছে, বিস্ফোরণের পরই আগুন ও ধোঁয়ার বিশাল মেঘকুণ্ডলি উঠতে দেখা গেছে। এ বোমা তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে আল মাসদার নিউজ। এ গোষ্ঠীটি আইএসআইএল বা আইএস নামেও পরিচিত।

আফগানিস্তানে আমেরিকা ‘মোয়্যাব’ বা এমওএবি নামে পরিচিত ‘সব বোমার জননী’ ফেলার পরই সিরিয়ার সন্ত্রাসীদের বিরুদ্ধে নতুন বোমা ব্যবহার করার দাবি করা হয়েছে। অবশ্য এ বিষয়ে এখনো কিছু বলেনি রাশিয়া।
আফগানিস্তানে দায়েশ অবস্থানের বিরুদ্ধে মোয়্যাব ব্যবহারের দাবি করেছে আমেরিকা। কিন্তু কোনো কোনো মার্কিন সংবাদ মাধ্যম মনে করছে, মূলত রাশিয়াকে নিজ শক্তি দেখানোর জন্য এ বোমা ব্যবহার করেছে আমেরিকা। কিন্তু রাশিয়ার কাছে ফোয়্যাব বা এফওএবি অর্থাৎ 'সব বোমার পিতা' নামে পরিচিত বোমা রয়েছে। এটি মার্কিন মোয়্যাবের চেয়ে ৪ গুণ বেশি শক্তিশালী হওয়ায় মার্কিন এ কৌশল তেমন কার্যকরি হয়নি বলেই মনে করছে মার্কিন সংবাদ মাধ্যম।#
পার্সটুডে/মূসা রেজা/১৬