ইয়েমেনে ১২ সেনা নিহতের কথা স্বীকার করল সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i36500-ইয়েমেনে_১২_সেনা_নিহতের_কথা_স্বীকার_করল_সৌদি_আরব
ইয়েমেনে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১২ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে সৌদি আরব। সৌদি সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি আজ এ খবর দিয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ১৯, ২০১৭ ১৭:০১ Asia/Dhaka
  • ইয়েমেনে ১২ সেনা নিহতের কথা স্বীকার করল সৌদি আরব

ইয়েমেনে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১২ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে সৌদি আরব। সৌদি সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি আজ এ খবর দিয়েছে।

সৌদি সেনাবাহিনী বলেছে, গতকাল (মঙ্গলবার) ইয়েমেনে ভুলক্রমে নিজপক্ষের গুলিতে মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত হয়েছে। এর ফলে ১২ সৈন্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে সৌদি সেনাবাহিনীর চারজন কর্মকর্তা রয়েছেন।

ইয়েমেনে তৎপর সৌদি ভাড়াটে বাহিনীর বিবৃতিতেও বলা হয়েছে, ‘ভুলক্রমে হেলিকপ্টারটিকে ভূপাতিত করা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলের কারণেই এমনটি হয়েছে।' এতে আর বলা হয়েছে, হেলিকপ্টারটিকে যখন ভূপাতিত করা হয় তখন এটি ইয়েমেনের মারিবে একটি অভিযানে ছিল। 

তবে ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ বাহিনীর সমর্থনপুষ্ট সেনাবাহিনী গতকালই দাবি করে, তারা আগ্রাসী বাহিনীর হেলিকপ্টারটি ভূপাতিত করেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৯