মসুলের পার্শ্ববর্তী আরো একটি এলাকা উদ্ধার করল ইরাকি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i36678-মসুলের_পার্শ্ববর্তী_আরো_একটি_এলাকা_উদ্ধার_করল_ইরাকি_বাহিনী
ইরাকের সরকারি বাহিনী মসুলের পার্শ্ববর্তী আরেকটি এলাকা উদ্ধার করেছে। দেশটির পপুলার মবিলাইজেশন ইউনিটের যোদ্ধাদের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের দখল থেকে এ এলাকাটি মুক্ত করা হয়। ইরাকে মসুলের অংশ বিশেষ ছাড়া আর কোনো শহর দায়েশের দখলে নেই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২২, ২০১৭ ২০:১৬ Asia/Dhaka
  • মসুলের পার্শ্ববর্তী আরো একটি এলাকা উদ্ধার করল ইরাকি বাহিনী

ইরাকের সরকারি বাহিনী মসুলের পার্শ্ববর্তী আরেকটি এলাকা উদ্ধার করেছে। দেশটির পপুলার মবিলাইজেশন ইউনিটের যোদ্ধাদের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের দখল থেকে এ এলাকাটি মুক্ত করা হয়। ইরাকে মসুলের অংশ বিশেষ ছাড়া আর কোনো শহর দায়েশের দখলে নেই।

নিনেভা লিবারেশন অপারেশনের কমান্ডার লে জেনারেল আবদুল আমির ইয়ারাল্লা আজ(শনিবার) বলেছেন, সন্ত্রাস বিরোধী সার্ভিস বা সিটিএসের যোদ্ধারা পশ্চিমাঞ্চলীয় মসুলের আস-সিহ্‌হা আস-সানিয়ার নিয়ন্ত্রণ নিয়েছে। আরবিভাষী টেলিভিশন নেটওয়ার্ক আস-সুমারিয়া এ খবর দিয়েছে।

এ এলাকায় অনেক ভবনের ওপর ইরাকি পতাকা উড়িয়ে দিয়েছে দেশটির সেনা সদস্যরা। লড়াইয়ে অনেক দায়েশ সদস্য নিহত হওয়া ছাড়াও সন্ত্রাসীগোষ্ঠীর সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে।

পার্সটুডে/মূসা রেজা/২২