ইসরাইলি সেনার বিরুদ্ধে গুলি চালিয়ে তেল আবিবের কাছে ক্ষমা চেয়েছে দায়েশ
https://parstoday.ir/bn/news/west_asia-i36810-ইসরাইলি_সেনার_বিরুদ্ধে_গুলি_চালিয়ে_তেল_আবিবের_কাছে_ক্ষমা_চেয়েছে_দায়েশ
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের সরাসরি যোগাযোগ বজায় রাখার কথা স্বীকার করছেন তেল আবিবের সাবেক যুদ্ধমন্ত্রী মোশে ইয়ালুন। এমনকি ইসরাইলি সেনার ওপর গুলি চালিয়ে পরে দায়েশ ক্ষমা চেয়েছে বলেও জানান তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৫, ২০১৭ ০৭:২৯ Asia/Dhaka
  • ইসরাইলি সেনার বিরুদ্ধে গুলি চালিয়ে তেল আবিবের কাছে ক্ষমা চেয়েছে দায়েশ

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের সরাসরি যোগাযোগ বজায় রাখার কথা স্বীকার করছেন তেল আবিবের সাবেক যুদ্ধমন্ত্রী মোশে ইয়ালুন। এমনকি ইসরাইলি সেনার ওপর গুলি চালিয়ে পরে দায়েশ ক্ষমা চেয়েছে বলেও জানান তিনি।

ইহুদিবাদী ইসরাইলের দখলীকৃত সিরিয়ার গোলান উপত্যকায় সম্প্রতি ইসরাইলি সেনার ওপর গুলি চালানোর পর অবিলম্বে তেল আবিবের কাছে নিঃশর্ত ক্ষমাও চেয়েছে দায়েশ। এসব কথা ঘটনাক্রমে মোশে ইয়ালুনের মুখ ফসকে বের হয়ে যায় বলে জানিয়েছে টাইমস অব ইসরাইল।

তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে কেউ কেউ আইএসআইএল বা আইএস নামেও অভিহিত করে থাকেন।

অবশ্য এমন বক্তব্য দেয়ার পরে আর এ বিষয়ে  মুখ খুলতে বা এ নিয়ে আর কোনো ব্যাখ্যা দিতে রাজী হননি ইয়ালুন। ২০১৩ থেকে ২০১৬ সালের মে  পর্যন্ত ইসরাইলের যুদ্ধমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ইয়ালুন।

পার্সটুডে/মূসা রেজা/২৫