দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা করল ইসরাইল
সিরিয়ার রাজধানী দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ইহুদিবাদী ইসরাইল আবার ক্ষেপণাস্ত্র হামলা করেছে। একটি সামরিক অবস্থানের ওপর এ হামলা করা হয়েছে এবং কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় বলে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসএনএনএ আজ(বৃহস্পতিবার) জানিয়েছে।
সামরিক সূত্রের বরাত দিয়ে এ খবরে আরো বলা হয়েছে, আজ খুব ভোরে এ হামলা চালানো হয়েছে। অধিকৃত এলাকা থেকে এ হামলা চালানো হয়েছে।
ভিডিও ফুটেছে দেখা গেছে, বিমান বন্দর চত্বরে অবস্থিত জ্বালানি তেলের কয়েকটি ট্যাংক এবং একটি গোলাবারুদের গুদামে আগুন জ্বলছে।
কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটির ফর হিউম্যান রাইটস বলেছে, বিস্ফোরণের শব্দ এতোই ভয়াবহ ছিল যে দামেস্ক থেকেও শোনা গেছে।
লেবাননের আল-মানার চ্যানেল এর আগে জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের হামলার ফলে হয়ত বিস্ফোরণের শব্দ শোনা এবং আগুণ দেখা গেছে।
এর আগেও দামেস্ক বিমানবন্দরে এবং তার আশেপাশের ঘাঁটিগুলোতে হামলা করেছে ইহুদিবাদী ইসরাইল। ২০১৪ সালের ডিসেম্বরে একই বিমান বন্দরে হামলা করেছিল ইহুদিবাদী ইসরাইল।#
পার্সটুডে/মূসা রেজা/২৭