মিশরে ইসরাইলি দূতাবাস ৫ মাস বন্ধ; পাল্টাপাল্টি অভিযোগ
https://parstoday.ir/bn/news/west_asia-i37516-মিশরে_ইসরাইলি_দূতাবাস_৫_মাস_বন্ধ_পাল্টাপাল্টি_অভিযোগ
মিশরের রাজধানী কায়রোয় ইহুদিবাদী ইসরাইলের দূতাবাস পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে। নিরাপত্তা ঘটাতির অভিযোগ তুলে তেল আবিব ওই দূতাবাস বন্ধ রেখেছে। অবশ্য, মিশর এ অভিযোগকে “আশ্চর্যজনক ও ব্যাখ্যাতীত” বলে মন্তব্য করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৮, ২০১৭ ১৩:৪৪ Asia/Dhaka
  • মিশরে ইসরাইলি দূতাবাস ৫ মাস বন্ধ; পাল্টাপাল্টি অভিযোগ

মিশরের রাজধানী কায়রোয় ইহুদিবাদী ইসরাইলের দূতাবাস পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে। নিরাপত্তা ঘটাতির অভিযোগ তুলে তেল আবিব ওই দূতাবাস বন্ধ রেখেছে। অবশ্য, মিশর এ অভিযোগকে “আশ্চর্যজনক ও ব্যাখ্যাতীত” বলে মন্তব্য করেছে।

হিব্রু ভাষার পত্রিকা ইয়েদিয়োথ অহরোনোথ এক প্রতিবেদনে বলেছে, নিরাপত্তা জটিলতা কায়রোয় ইসরাইলের দূতাবাস বন্ধ করতে বাধ্য করেছে। পত্রিকাটি জানিয়েছে, মিশরে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ডেভিড গোভরিন ও দূতাবাসের কূটনৈতিক কর্মীরা জেরুজালেম শহরে থেকে কাজ করছেন। রিপোর্টে বলা হয়েছে, বিদেশে কাজ করার জন্য যে বাড়তি বেতন পাওয়ার কথা ছিল ইসরাইলের ভেতরে কাজ করায় রাষ্ট্রদূতসহ এসব কর্মী তা পাচ্ছেন না। ইসরাইলের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে, নানা প্রশ্ন নিয়ে মিশর থেকে দূতাবাসের কর্মীদের সরিয়ে আনতে হয়েছে।   

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা ইসরাইলের বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, কায়রোয় রাষ্ট্রদূত পাঠানোর বিষয়ে ইসরাইল বেশ কিছু শর্ত আরোপ করেছে এবং মিশরের নিরাপত্তা প্রধান বিষয়গুলো গুরুত্বের সঙ্গে নিয়েছেন কিন্তু তারপরও রাষ্ট্রদূত ফেরেন নি এমনকি কবে নাগাদ দূতাবাস খুলবেন তার কোনো তারিখও ঘোষণা করা হয় নি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮