ইসরাইলের সঙ্গে যৌথ মহড়ায় নামছে মার্কিন জঙ্গিবিমান
https://parstoday.ir/bn/news/west_asia-i37558-ইসরাইলের_সঙ্গে_যৌথ_মহড়ায়_নামছে_মার্কিন_জঙ্গিবিমান
ইহুদিবাদী ইসরাইল এবং মার্কিন পাইলটরা যৌথ সামরিক মহড়া শুরু করবে। মার্কিন সেনাবাহিনী এ মহড়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে যে, চলতি সপ্তাহে এ মহড়া অনুষ্ঠিত হবে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ০৯, ২০১৭ ০৬:২৮ Asia/Dhaka
  • ইসরাইলের সঙ্গে যৌথ মহড়ায় নামছে মার্কিন জঙ্গিবিমান

ইহুদিবাদী ইসরাইল এবং মার্কিন পাইলটরা যৌথ সামরিক মহড়া শুরু করবে। মার্কিন সেনাবাহিনী এ মহড়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে যে, চলতি সপ্তাহে এ মহড়া অনুষ্ঠিত হবে।

ইসরাইলের এলিয়াত নগরীর কাছে উভাদা বিমানঘাঁটি এবং নেগেভ মরুভূমিতে এ মহড়া চলবে। বিমান সেনাদের নানা অনুশীলন হবে এ ঘাঁটিতে। এছাড়া বিমানগুলো অনুশীলন করবে নেগেভে।

মহড়ায় অংশ নেয়ার জন্য আমেরিকা অনেকগুলো এফ-১৫ জঙ্গিবিমান ইসরাইলে পাঠিয়েছে। মহড়ায় শত্রু বিমানের ভূমিকা পালন করবে ইহুদিবাদী ইসরাইলের ফ্লাইং ড্রাগন বা রেড স্কোয়াড্রন।

গ্রিসে মার্চ মাসে মহড়ায় অংশ নিয়েছিল আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইলের সশস্ত্র বাহিনী। এতে ২২০ সেনা পাঠিয়েছিল আমেরিকা। মহড়ায় ইসরাইলের যুদ্ধবিমানের পাশাপাশি যোগ দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত বা ইউএইর কয়েকটি যুদ্ধবিমান। এতে ইতালির যুদ্ধবিমানও অংশ নিয়েছিল।

পার্সটুডে/মূসা রেজা/৯