সিরিয়ার কুর্দি বাহিনীকে অস্ত্র যোগানোর অনুমোদন দিলেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/west_asia-i37618-সিরিয়ার_কুর্দি_বাহিনীকে_অস্ত্র_যোগানোর_অনুমোদন_দিলেন_ট্রাম্প
সিরিয়ার কুর্দি বাহিনীকে অস্ত্র দেয়ার অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের প্রচণ্ড বিরোধিতাকে উপেক্ষা করে এ অনুমোদন দেয়া হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ১০, ২০১৭ ০৭:১১ Asia/Dhaka
  • সিরিয়ার কুর্দি বাহিনীকে অস্ত্র যোগানোর অনুমোদন দিলেন ট্রাম্প

সিরিয়ার কুর্দি বাহিনীকে অস্ত্র দেয়ার অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের প্রচণ্ড বিরোধিতাকে উপেক্ষা করে এ অনুমোদন দেয়া হয়েছে।

পেন্টাগন গতকাল এ সংক্রান্ত ঘোষণা দিয়েছে। এতে দাবি করা হয়েছে, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের দখল থেকে রাক্কাকে মুক্ত করতে কথিত সিরিয়ার ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফকে অস্ত্র দেয়া হবে।

কুর্দি সংখ্যাগরিষ্ঠ দামেস্ক বিরোধী এ জোটের পক্ষ নিয়ে বর্তমানে বিমান হামলা করছে আমেরিকা। রাক্কাকে অবরোধ করে রেখেছে এসডিএফ এবং শিগগিরই আক্রমণ শুরু করা হবে বলে ধারণা করা হচ্ছে।

কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজির নেতৃত্বাধীন এসডিএফকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে দেখছে আঙ্কারা। নিষিদ্ধ ঘোষিত কুর্দি ওয়ার্কাস পার্টি বা পিকেকের সঙ্গে এর যোগাসাজশ আছে বলে মনে করা হয়।#

পার্সটুডে/মূসা রেজা/১০