আনবারে দায়েশ বিরোধী বিশাল অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i37730-আনবারে_দায়েশ_বিরোধী_বিশাল_অভিযান_শুরু_করেছে_ইরাকি_বাহিনী
ইরাকের সেনাবাহিনী পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী বড় ধরণের অভিযান শুরু করেছে। সন্ত্রাসীগোষ্ঠীটির বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানার অংশ হিসেবে আনবারের মরুভূমি অঞ্চলে এ অভিযান শুরু করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১১, ২০১৭ ১৯:৩১ Asia/Dhaka
  • আনবারে দায়েশ বিরোধী বিশাল অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী

ইরাকের সেনাবাহিনী পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী বড় ধরণের অভিযান শুরু করেছে। সন্ত্রাসীগোষ্ঠীটির বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানার অংশ হিসেবে আনবারের মরুভূমি অঞ্চলে এ অভিযান শুরু করা হয়েছে।

ইরাকি সেনাবাহিনীর এক লে. কর্নেল বলেছেন, আজ(বৃহস্পতিবার) এ অভিযান শুরু করা হয়েছে। অভিযানে সহযোগিতা করছে ইরাকের উপজাতীয় যোদ্ধারা।

আনবারের প্রাদেশিক রাজধানী রামাদির পশ্চিম অবস্থিত ‘কিলোমিটার ১৬০ নামের এলাকা থেকে নুখায়েব শহরের দিকে ইরাকি নিরাপত্তা বাহিনী এগিয়ে চলেছে।

মরু অঞ্চল থেকে দায়েশকে উৎখাত করা এবং রুতবাহ শহর উদ্ধার  এ অভিযানের উদ্দেশ্য বলে জানিয়েছেন, আনবার অপারেশন কমান্ডের প্রধান মেজর জেনারেল মাহমুদ আল-ফালাহি।

ইরাকের সর্ববৃহৎ প্রদেশ আনবারের সঙ্গে সিরিয়া, জর্দান এবং সৌদি আরবের সীমান্ত রয়েছে। ২০১৪ সাল থেকে এ অঞ্চল দায়েশের শক্তিশালী ঘাঁটি হিসেবে বিবেচিত হচ্ছে।#

পার্সটুডে/মূসা রেজা/১১