আনবারে ৩ গণকবরের খোঁজ পেল ইরাকি নিরাপত্তা বাহিনী
মে ১২, ২০১৭ ০৯:২৮ Asia/Dhaka
ইরাকের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আনবারে তিনটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এ সব গণ কবরে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের হাতে নিহত কয়েক ডজন বেসামরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেহাবশেষ রয়েছে।
ইরাকি পুলিশ জানিয়েছে, এ সব গণকবর উত্তর ফালুজার সাকলাভিয়া অঞ্চল, পূর্ব ফালুজার কারমা এবং রামাদির কেন্দ্রস্থলের পুরানো কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে রয়েছে।
এ তিন এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছে এবং রাজধানী বাগদাদ থেকে ফরেনসিক দল কয়েক দিনের মধ্যে সেখানে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এর আগেও দায়েশ অধিকৃত এলাকাগুলো মুক্ত করার পর সেখান থেকে অনেক গণ কবর পাওয়া গেছে।#
পার্সটুডে/মূসা রেজা/১২
ট্যাগ