সিরিয়ায় দায়েশবিরোধী অভিযানের খবর সংগ্রহকালে ইরান ও লেবাননের ৩ সাংবাদিক আহত
মে ১৩, ২০১৭ ০৬:৫২ Asia/Dhaka
সিরিয়ায় ইরানের আরবি নিউজ চ্যানেল আল-আলমের সাংবাদিক এবং ক্যামেরাম্যানসহ তিন সাংবাদিক আহত হয়েছেন। দেশটির কেন্দ্রীয় প্রদেশ হোমসে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশবিরোধী অভিযানের খবর সংগ্রহ করতে যেয়ে আহত হন এ তিন সাংবাদিক ।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসএএনএ এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, আল-আলমের সাংবাদিক সা’দল্লাহ খালিল এবং ক্যামেরাম্যান সোমার আল-সালামেহ্ এবং লেবাননের আল-মানার চ্যানেলের ক্যামেরাম্যান মোরহাফ মানসুর আহত হয়েছেন। গতকাল হোমসের প্রাদেশিক রাজধানীর পূর্ব দিকের আস-সোমারিয়া পর্বতমালার এলাকায় খবর সংগ্রহের সময় আহত হন তারা।
সংক্ষিপ্ত এ খবরে আহত সাংবাদিকদের শারীরিক অবস্থা বা ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।#
পার্সটুডে/মূসা রেজা/১৩
ট্যাগ