দায়েশ সন্ত্রাসীদের প্রতিরক্ষাব্যুহে আঘাত হেনেছে ইরাকি পপুলার ফোর্স
https://parstoday.ir/bn/news/west_asia-i37826-দায়েশ_সন্ত্রাসীদের_প্রতিরক্ষাব্যুহে_আঘাত_হেনেছে_ইরাকি_পপুলার_ফোর্স
সিরিয়া সীমান্তের কাছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল  বা দায়েশের প্রতিরক্ষাব্যুহে আঘাত হেনেছে ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ-শাবি। গতকাল (শুক্রবার) ইরাকের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত শহর তাল আফারে তারা এই হামলা চালায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৩, ২০১৭ ০৭:৫৪ Asia/Dhaka
  • ইরাকি স্বেচ্ছাসেবী বাহিনী অগ্রাভিযান (ফাইল ফটো)
    ইরাকি স্বেচ্ছাসেবী বাহিনী অগ্রাভিযান (ফাইল ফটো)

সিরিয়া সীমান্তের কাছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল  বা দায়েশের প্রতিরক্ষাব্যুহে আঘাত হেনেছে ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ-শাবি। গতকাল (শুক্রবার) ইরাকের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত শহর তাল আফারে তারা এই হামলা চালায়।

অভিযানে ইরাকের বিমান বাহিনী হাশ্‌দ আশ-শাবিকে সহায়তা দেয় এবং তারা সকালের মধ্যে নাহিয়া আল-কেইরাওয়ান এলাকা দখলে নিতে সক্ষম হয়।

এদিকে, ইরাকের স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, মসুল শহরের দক্ষিণ এলাকা মুক্ত করার লড়াইয়ে বড় ধরনের অগ্রগতি লাভ করেছে দেশটির সামরিক বাহিনী। বাগদাদ পোস্ট জানিয়েছে, ইরাকি সেনাবাহিনীর ১৬তম ডিভিশন টাইগ্রিস নদী পেরিয়ে সন্ত্রাসীদের দখল থেকে দুটি এলাকা মুক্ত করেছে এবং এ সময় দায়েশ সন্ত্রাসীরা মারাত্মক ক্ষতির মুখে পড়ে। লড়াইয়ের সময় ইরাকি বাহিনী দায়েশের কয়েকটি গোপন সুড়ঙ্গ পথ ধ্বংস করে এবং চার আত্মঘাতী বোমা হামলাকারী নিহত হয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩