সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা: আরো ২৩ ব্যক্তি নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i37968-সিরিয়ায়_মার্কিন_নেতৃত্বাধীন_জোটের_বিমান_হামলা_আরো_২৩_ব্যক্তি_নিহত
ইরাক সীমান্তবর্তী সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয জোর প্রদেশের একটি এলাকায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় প্রায় দুই ডজন ব্যক্তি নিহত হয়েছেন বলে মানবাধিকার বিষয়ক একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ১৫, ২০১৭ ১৫:৪৬ Asia/Dhaka
  • মার্কিন জঙ্গিবিমান
    মার্কিন জঙ্গিবিমান

ইরাক সীমান্তবর্তী সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয জোর প্রদেশের একটি এলাকায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় প্রায় দুই ডজন ব্যক্তি নিহত হয়েছেন বলে মানবাধিকার বিষয়ক একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে।

মার্কিন নেতৃত্বাধীন জোটের জঙ্গিবিমান আজ সোমবার ভোর ৩টায় ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত আবু কামাল শহরে বোমা বর্ষণ করলে এসব ব্যক্তি নিহত হয় বলে ব্রিটেন ভিত্তিক কথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।

বিমান হামলায় যারা নিহত হয়েছেন তাদের মধ্যে সিরিয়ার সন্ত্রাসী নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলীয় রাক্কা প্রদেশ এবং প্রতিবেশী ইরাক থেকে উদ্বাস্তু হয়ে পড়া বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি রয়েছেন বলে ওই সংস্থাটি জানিয়েছে। মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় সিরিয়ার রাক্কা প্রদেশে ১২ জন নারী নিহত হওয়ার দুই দিনের কম সময়ের মধ্যে এসব ব্যক্তির হতাহতের খবর এলো।

দামেস্ক বা জাতিসংঘের অনুমতির তোয়াক্কা না করে ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ায় তাকফিরি দায়েশের অবস্থানে বিমান হামলা চালাচ্ছে। তবে এসব হামলায় দায়েশের অবস্থান দুর্বল হয় নি বরং বেশিরভাগ ক্ষেত্রে বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে অভিযোগ রয়েছে।# 

পার্সটুডে/বাবুল আখতার/১৫