পুরোপুরি মুক্ত হলো পশ্চিমাঞ্চলীয় মসুলের আরো একটি এলাকা
মে ১৯, ২০১৭ ১৮:০১ Asia/Dhaka
ইরাকের সন্ত্রাস-বিরোধী সার্ভিস বা সিটিএস পশ্চিমাঞ্চলীয় মসুলের আরো একটি এলাকা তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের কবল থেকে পুরোপুরি মুক্ত করেছে। এ অভিযানে সরকারি বাহিনীকে সহায়তা করেছে পপুলার মোবিলাইজেশন ইউনিটসের যোদ্ধারা।
নিনেভা লিবারেশন অপারেশনের কমান্ডার লে জেনারেল আবদুল আমির ইয়ারাল্লা বলেছেন, সিটিএস বাহিনী আল-ওয়ারশান এলাকাকে পুরোপুরি মুক্ত করেছে। আরবি নিউজ চ্যানেল আল-সুমারিয়াকে এ খবর দিয়েছে।
যুদ্ধে দায়েশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, শত্রুপক্ষের অনেক সামরিক সরঞ্জামও ধ্বংস করা হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৯
ট্যাগ