ইরাকে বোমা হামলায় অন্তত ৪ সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i38458-ইরাকে_বোমা_হামলায়_অন্তত_৪_সেনা_নিহত
ইরাকের পূর্বাঞ্চলীয় প্রদেশ দিয়ালায় আজ(সোমবার) বোমা হামলায় অন্তত চার সেনা নিহত হয়েছে। দিয়ালার একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে এ বোমা হামলা চালানো হয়েছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২২, ২০১৭ ১৪:১২ Asia/Dhaka
  • ইরাকে বোমা হামলায় অন্তত ৪ সেনা নিহত

ইরাকের পূর্বাঞ্চলীয় প্রদেশ দিয়ালায় আজ(সোমবার) বোমা হামলায় অন্তত চার সেনা নিহত হয়েছে। দিয়ালার একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে এ বোমা হামলা চালানো হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইরাকি কর্মকর্তা বলেছেন, এ কেন্দ্রে আজ ভোরে ছয় আততায়ী হামলা করেছিল। কেন্দ্রটি রাজধানী বাগদাদের উত্তরে অবস্থিত। প্রশিক্ষণ ঘাঁটিতে ঢোকার পরই পাঁচ হামলাকারী নিজেদের দেহে বাধা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটায়। হামলায় দুই সেনা কর্মকর্তাসহ চারজন ইরাকি আহতও হয়েছে। অবশ্য পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। ইরাকে সম্প্রতি দায়েশের সন্ত্রাসী হামলার মাত্রা বেড়েছে। ইরাকে দায়েশের শেষ ঘাঁটি মসুল নগরী বিরুদ্ধে চলমান অভিযান তীব্র হয়ে ওঠার সঙ্গে সঙ্গে তাকফিরি গোষ্ঠীর সন্ত্রাসী হামলার মাত্রা বেড়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২২