ফিলিস্তিনি বন্দিদের স্বাস্থ্যের অবস্থা নিয়ে জাতিসংঘের উদ্বেগ
https://parstoday.ir/bn/news/west_asia-i38666-ফিলিস্তিনি_বন্দিদের_স্বাস্থ্যের_অবস্থা_নিয়ে_জাতিসংঘের_উদ্বেগ
ইহুদিবাদী ইসরাইলের কারাগারে অনশনরত বন্দিদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থার মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেইদ রা’দ আল-হোসেইন এক বিবৃতিতে বলেছেন, অনশনরত বন্দিদের আইনজীবী ও স্বজনদের প্রবেশাধিকারের ওপর কড়াকড়ি আরোপসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়ায় আমি বিশেষভাবে উদ্বিগ্ন।”
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৫, ২০১৭ ১৪:২৬ Asia/Dhaka
  • জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেইদ রা’দ আল-হোসেইন
    জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেইদ রা’দ আল-হোসেইন

ইহুদিবাদী ইসরাইলের কারাগারে অনশনরত বন্দিদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থার মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেইদ রা’দ আল-হোসেইন এক বিবৃতিতে বলেছেন, অনশনরত বন্দিদের আইনজীবী ও স্বজনদের প্রবেশাধিকারের ওপর কড়াকড়ি আরোপসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়ায় আমি বিশেষভাবে উদ্বিগ্ন।”

গত ১৭ এপ্রিল থেকে ইসরাইলের কারাগারে অন্তত ১,৬০০ বন্দি আমরণ অনশন করছেন এবং তারা কোনো রকমের খাদ্য গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। কারাগারে বন্দিদের স্বাধীনতা ও মর্যাদা রক্ষার দাবিতে তারা এ অনশন করছেন। ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের সংগ্রামী নেতা মারওয়ান বারগুচি এ অনশনে নেতৃত্ব দিচ্ছেন। দীর্ঘদিনের অনশনে বন্দিদের অনেকের স্বাস্থ্যগত অবস্থা মারাত্মক পর্যায়ে পৌঁছেছে।

প্রশাসনিক আটকাদেশ, নির্জন কারাবাস এবং ইচ্ছাকৃতভাবে চিকিৎসার প্রয়োজন এড়িয়ে চলার মতো ঘটনা বন্ধের দাবি তুলেছেন ফিলিস্তিনি বন্দিরা। বর্তমানে অন্তত ৭০০ বন্দিকে প্রশাসনিক আটকাদেশে ইসরাইলের কারাগারে রাখা হয়েছে এবং তারা বছরের পর বছর কোনো বিচার পাচ্ছেন না। এর মধ্যে অনেকে ১১ বছর বিনা বিচারে আটক রয়েছেন।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫