ইরানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াচ্ছে কুয়েত
-
ফাইল ফটো
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ইরাকের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর জন্য কুয়েত তার পাঁচটি গুরুত্বপূর্ণ বন্দরের ব্যবহার সহজতর করার সিদ্ধান্ত নিয়েছে। কুয়েতের একজন মন্ত্রী এ কথা জানিয়েছেন।
তিনি জানান, অভিন্ন পানিসীমা ব্যবহারের মাধ্যমে প্রধানত ইরান ও ইরাকের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানির জন্য কুয়েত পাঁচটি দ্বীপকে অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। এজন্য কুয়েত সরকার এসব দ্বীপে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করার চিন্তা করছে এবং চীনের কয়েকটি কোম্পানির সঙ্গে আলোচনা শুরু করেছে।
কুয়েতের এ মন্ত্রী বলেন, ইরান ও ইরাকের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়ালে তা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখবে। তিনি জোর দিয়ে বলেন, ইরান ও ইরাকের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়টিকে কুয়েত স্বাগত জানায়#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯