মসুলে নতুন গণকবরে পাওয়া গেছে নারী ও বয়সী ব্যক্তিদের দেহাবশেষ
https://parstoday.ir/bn/news/west_asia-i39160-মসুলে_নতুন_গণকবরে_পাওয়া_গেছে_নারী_ও_বয়সী_ব্যক্তিদের_দেহাবশেষ
ইরাকের মসুলে নতুন একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। পশ্চিমাঞ্চলীয় মসুলের এ গণকবরে রয়েছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের হাতে নিহত অনেক বেসামরিক নারী এবং বয়সী ব্যক্তির দেহাবশেষ ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০১, ২০১৭ ১১:১৭ Asia/Dhaka
  • মসুলে নতুন গণকবরে পাওয়া গেছে নারী ও বয়সী ব্যক্তিদের দেহাবশেষ

ইরাকের মসুলে নতুন একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। পশ্চিমাঞ্চলীয় মসুলের এ গণকবরে রয়েছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের হাতে নিহত অনেক বেসামরিক নারী এবং বয়সী ব্যক্তির দেহাবশেষ ।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র ইরাকের আস-সুমারিয়া নিউজকে বলেছে, পশ্চিমাঞ্চলীয় মসুলের আশ-শাফিয়া এলাকায় এ গণকবরের সন্ধান পেয়েছে ইরাকের নিরাপত্তা বাহিনী।

সূত্রটি আরো জানিয়েছে, এতে এ পর্যন্ত ২৩ জন নারী এবং বয়োবৃদ্ধ ব্যক্তিসহ অন্তত ৬০ জনের দেহাবশেষ পাওয়া গেছে। দেহাবশেষের সঙ্গে পাওয়া পরিচয় পত্র থেকে জানা যায় যে নিহত নারীরা কর্মী এবং আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।

দেহাবশেষ থেকে বোঝা যায় যে হতভাগ্য ব্যক্তিদের মাথায় গুলি করে হত্যা করেছে দায়েশ। শনাক্ত করা এবং স্বজনদের কাছে তুলে দেয়ার জন্য দেহাবশেষগুলো ওয়াদি হাজার ফরেনসিক মেডিসিন বিভাগে নেয়া হয়েছে।

দায়েশ দখলীকৃত এ এলাকা মুক্ত করার পর থেকে অনেক গণকবরের সন্ধান পাওয়া গেছে। ইরাকি বাহিনী ২০১৬ সালের অক্টোবর থেকে মসুল মুক্ত করার লক্ষ্যে বিশাল অভিযান শুরু করেছে এতে দায়েশ গোষ্ঠী কোণঠাসা হয়ে পড়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১