ইয়েমেনে এক মাসে কলেরায় আক্রান্ত ৭০ হাজার, মারা গেছে ৬০০
https://parstoday.ir/bn/news/west_asia-i39272-ইয়েমেনে_এক_মাসে_কলেরায়_আক্রান্ত_৭০_হাজার_মারা_গেছে_৬০০
জাতিসংঘ বলেছে, যু্দ্ধ বিধ্বস্ত ইয়েমেনে কলেরায় এক মাসে প্রায় ৬০০ মানুষ মারা গেছে। দরিদ্র আরব দেশটির বিরুদ্ধে অব্যাহত সৌদি আগ্রাসন সেখানকার স্বাস্থ্য পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৩, ২০১৭ ০৭:১৩ Asia/Dhaka
  • ইয়েমেনে এক মাসে কলেরায় আক্রান্ত ৭০ হাজার, মারা গেছে ৬০০

জাতিসংঘ বলেছে, যু্দ্ধ বিধ্বস্ত ইয়েমেনে কলেরায় এক মাসে প্রায় ৬০০ মানুষ মারা গেছে। দরিদ্র আরব দেশটির বিরুদ্ধে অব্যাহত সৌদি আগ্রাসন সেখানকার স্বাস্থ্য পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটিয়েছে।

জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফের আঞ্চলিক প্রধান গিয়ার্ট ক্যাপেলিয়ার্স বলেন, মাত্র এক মাসের একটু বেশি সময়ের মধ্যে ইয়েমেনে প্রায় ৭০ হাজার মানুষ কলেরায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে মারা গেছেন প্রায় ৬০০ ব্যক্তি।

তিনি আরো বলেন, মারাত্মক সংক্রমণ এ রোগ অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে দেশটিতে শিশুদের জন্য বিরাজমান মারাত্মক স্বাস্থ্য পরিস্থিতি বর্তমানে বিপর্যয়ের রূপ নিয়েছে।

ইয়েমেনে প্রতিদিন নীরবে কলেরা, ডায়রিয়া এবং অপুষ্টিতে অসংখ্য শিশু মারা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অথচ এগুলো সহজেই প্রতিরোধ করা বা এর বিরুদ্ধে সহজেই চিকিৎসা করা সম্ভব।

গত অক্টোবরে প্রথম ইয়েমেনে মহামারী আকারে কলেরার প্রকোপ দেখা দিয়েছিল। এ প্রকোপ ডিসেম্বর পর্যন্ত ছিল। কিন্তু আবার এপ্রিল মাস থেকে এ রোগের প্রকোপ শুরু হয়েছে দেশটিতে।

পার্সটুডে/মূসা রেজা/৩