ইয়েমেনের কলেরা হাসপাতালে হামলা করল সৌদি জঙ্গিবিমান
https://parstoday.ir/bn/news/west_asia-i39368-ইয়েমেনের_কলেরা_হাসপাতালে_হামলা_করল_সৌদি_জঙ্গিবিমান
সৌদি আরবের জঙ্গিবিমানগুলো ইয়েমেনের একটি কলেরা হাসপাতালের ওপর হামলা করেছে। সৌদি জোটের আগ্রাসনের কারণ সৃষ্ট কলেরা মহামারি সামাল দিতে যখন দেশটি হিমসিম খাচ্ছে তখন এ ন্যাক্কারজনক হামলা চালানো হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৪, ২০১৭ ১০:১৮ Asia/Dhaka
  • ইয়েমেনের কলেরা হাসপাতালে হামলা করল সৌদি জঙ্গিবিমান

সৌদি আরবের জঙ্গিবিমানগুলো ইয়েমেনের একটি কলেরা হাসপাতালের ওপর হামলা করেছে। সৌদি জোটের আগ্রাসনের কারণ সৃষ্ট কলেরা মহামারি সামাল দিতে যখন দেশটি হিমসিম খাচ্ছে তখন এ ন্যাক্কারজনক হামলা চালানো হলো।

ইয়েমেনের সর্ব উত্তরপশ্চিমাঞ্চলের সাদা প্রদেশে চালানো এ বিমান হামলায় হাসপাতালের অনেকেই হতাহত হয়েছে। প্রাদেশিক স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে ইয়েমেনের আল-মাশিরাহ টেলিভিশন এ খবর দিয়েছে।

এপ্রিল থেকে দ্বিতীয় দফা শুরু হওয়া কলেরায় এ পর্যন্ত দেশটির ৬০৪ ব্যক্তি মারা গেছে। এর মধ্যে ৪০ শতাংশই শিশু বলে জানানো হয়েছে। এদিকে, ইয়েমেনের জাতিসংঘ দূত মঙ্গলবার বলেছেন, দেশটির স্বাস্থ্য সেবা খাতের ৪৫ শতাংশের কম স্থাপনা কাজ করছে।#

পার্সটুডে/মূসা রেজা/৪