হামাস নেতাদেরকে কাতার ছাড়তে বলা হয়নি: মুখপাত্র
জুন ০৪, ২০১৭ ১২:১২ Asia/Dhaka
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হিসাম বাদরান বলেছেন, কাতার সরকার হামাস নেতাদেরকে সেদেশ ছেড়ে চলে যেতে বলেনি। এ সংক্রান্ত যেসব খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তার সবই ভিত্তিহীন।
তিনি আরও বলেছেন, হামাসের ভাবমর্যাদা নষ্ট করতেই এ ধরনের খবর ছড়ানো হয়েছে। এর মাধ্যমে হামাসের আন্তর্জাতিক সম্পর্কের ওপর প্রভাব ফেলার চেষ্টা করা হয়েছে।
গতকাল (শনিবার) বিশ্বের কোনো কোনো গণমাধ্যম দাবি করেছিল, কাতার সরকার হামাস কর্তৃপক্ষের কাছে একটি তালিকা হস্তান্তর করেছে এবং ওই তালিকায় যাদের নাম রয়েছে তাদেরকে অবিলম্বে কাতার ত্যাগ করতে হবে।
হামাসের মুখপাত্র আরও বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে হামাসের প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৪
ট্যাগ