পবিত্র রমজান মাসে ইয়েমেনে সৌদি আরবের ভয়াবহ বিমান হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i39442-পবিত্র_রমজান_মাসে_ইয়েমেনে_সৌদি_আরবের_ভয়াবহ_বিমান_হামলা
পবিত্র রমজান মাসেও দারিদ্রপীড়িত ইয়েমেনে সৌদি আরবের বর্বর সামরিক আগ্রাসন অব্যাহত রয়েছে। রাজধানী সানার প্রেসিডেন্ট ভবনের কাছে আজ (সোমবার) সকালের দিকে সৌদি জঙ্গিবিমান থেকে ভয়াবহ বোমা হামলা চালানো হয়। রমজান মাস শুরুর পর এটাই সবচেয়ে বড় ধরনের হামলা ছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৫, ২০১৭ ১২:৫৪ Asia/Dhaka
  • বিধ্বস্ত ইয়েমেন
    বিধ্বস্ত ইয়েমেন

পবিত্র রমজান মাসেও দারিদ্রপীড়িত ইয়েমেনে সৌদি আরবের বর্বর সামরিক আগ্রাসন অব্যাহত রয়েছে। রাজধানী সানার প্রেসিডেন্ট ভবনের কাছে আজ (সোমবার) সকালের দিকে সৌদি জঙ্গিবিমান থেকে ভয়াবহ বোমা হামলা চালানো হয়। রমজান মাস শুরুর পর এটাই সবচেয়ে বড় ধরনের হামলা ছিল।

সানার দক্ষিণে আল-নাহদিয়ান পাহাড়ের কাছে পাঁচদফা হামলা চালায় সৌদি বিমান। এতে কয়েকটি আবাসিক ভবন ও অন্যান্য স্থাপনা ধ্বংস হয়েছে। তবে প্রাথমিকভাবে হাতহতের কোনো খবর পাওয়া যায় নি।

এদিকে, গতকাল সৌদি বাহিনী সা’দা প্রদেশের একটি স্বাস্থ্যকেন্দ্রের ওপর যে বিমান হামলা চালিয়েছিল ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল তার ক্ষয়ক্ষতির ভিডিও প্রকাশ করেছে। এ স্বাস্থ্যকেন্দ্রে কলেরায় আক্রান্ত রোগেীদের চিকিৎসা দেয়া হতো। ইয়েমেনে বেশ কিছুদিন ধরে কলেলার প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং এরইমধ্যে দেশটিতে এ রোগে অন্তত ৬০০ ব্যক্তি মারা গেছে।

এদিকে, ইরান থেকে গোলাগুলি ও সামরিক রসদ পাওয়ার কথা জোরালো ভাষায় নাকচ করেছেন ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ। তিনি বলেছেন, তার অনুগত সেনা ও হুথি যোদ্ধারা ইরান থেকে একটি গুলিও নেয় নি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫