উত্তেজনা আর না বাড়াতে কাতারের প্রতি কুয়েতের আহ্বান
https://parstoday.ir/bn/news/west_asia-i39488-উত্তেজনা_আর_না_বাড়াতে_কাতারের_প্রতি_কুয়েতের_আহ্বান
আঞ্চলিক উত্তেজনা আর না বাড়ানোর জন্য কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আস-সাবাহ। গতকাল (সোমবার) তিনি কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানিকে এ আহ্বান জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৬, ২০১৭ ০৮:১০ Asia/Dhaka
  • বাহরাইনে পিজিসিসি\\\'র বৈঠকে কুয়েতের আমির এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাতারের আমির (মাঝে)-ফাইল ফটো
    বাহরাইনে পিজিসিসি\\\'র বৈঠকে কুয়েতের আমির এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাতারের আমির (মাঝে)-ফাইল ফটো

আঞ্চলিক উত্তেজনা আর না বাড়ানোর জন্য কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আস-সাবাহ। গতকাল (সোমবার) তিনি কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানিকে এ আহ্বান জানান।

কাতারের আমিরকে শেখ সাবাহ বলেছেন, উত্তেজনা যাতে কমে আসে সে লক্ষ্যে কাজ করতে হবে। তিনি আরো বলেছেন, এমন কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না যার কারণে উত্তেজনা আরো বেড়ে যায়। পাশাপাশি আঞ্চলিক দেশগুলোর ভেতরে সৃষ্ট মতভেদ দূর করার পদক্ষেপ নেয়ারও আহ্বান জানিয়েছেন শেখ সাবাহ।

পবিত্র মক্কা নগরীর গভর্নর এবং সৌদি রাজা সালমানের উপদেষ্টা প্রিন্স খালেদ আল-ফয়সাল আকস্মিকভাবে কুয়েত সফরে গিয়ে দেশটির আমির শেখ সাবাহর সঙ্গে বৈঠক করার পর তিনি এ আহ্বান জানালেন। বৈঠকে আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬