ঝুঁকির মুখে পিজিসিসি’র ভবিষ্যত: কাতার
https://parstoday.ir/bn/news/west_asia-i39492-ঝুঁকির_মুখে_পিজিসিসি’র_ভবিষ্যত_কাতার
কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, সৌদি আরব ও কয়েকটি আরব দেশের সাম্প্রতিক পদক্ষেপের কারণে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র ভবিষ্যত নিয়ে মারাত্মক প্রশ্ন দেখা দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৬, ২০১৭ ০৮:২৮ Asia/Dhaka
  • কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি
    কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি

কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, সৌদি আরব ও কয়েকটি আরব দেশের সাম্প্রতিক পদক্ষেপের কারণে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র ভবিষ্যত নিয়ে মারাত্মক প্রশ্ন দেখা দিয়েছে।

তিনি ঘোষণা করেছেন, কাতারে অভ্যন্তরীণ বিষয়ে যদি এসব দেশ হস্তক্ষেপ করে এবং বিদেশি এজেন্ডা চাপিয়ে দেয়ার চেষ্টা করে তাহলে পিজিসিসি’র সঙ্গে দোহার সম্পর্ক পূনর্মূল্যায়ন করা হবে। আব্দুর রহমান আলে সানি আবারো বলেছেন, তার দেশের বিরুদ্ধে যে পদক্ষেপ নেয়া হয়েছে তা অন্যায় এবং দোহর এসব দেশের মারাত্মক মিথ্যা প্রচারণার শিকার।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, সৌদি আরব ও তার মিত্র কয়েকটি দেশ সম্পর্ক ছিন্ন করায় তার দেশের জনগণের ওপর এর কোনো প্রভাব পড়বে না; জনজীবন স্বাভাবিকভাবে চলবে। গতকাল (সোমবার) কাতারের সঙ্গে চারটি আরব দেশ সম্পর্ক ছিন্ন করার পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দুঃখ ও বিস্ময় প্রকাশ করে।     

গতকাল সকালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। পরে এ দলে যোগ দিয়েছে লিবিয়া, মালদ্বীপ ও ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির সরকার।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬